খেলা

ভারতীয় শিবিরে খারাপ খবর, অবসরের ইঙ্গিত দিলেন বিরাট কোহলি

বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেট দল অবিরাম ক্রিকেট খেলে চলেছে যার ফলস্বরূপ দলের বেশ কয়েকজন সিনিয়র সদস্য চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়েছেন। এমন এক সময়ে যখন বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার ‘ওয়ার্কলোড’ শব্দটি ব্যবহার করেছেন, তখন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি তার সতীর্থদের ভাবনার প্রতিধ্বনি দিয়েছেন এবং ২০২৩ বিশ্বকাপের পরে তিনটি ফর্ম্যাটের একটি থেকে অবসর নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে কোহলি মন্তব্য করেছেন যে তিনি ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ২০২৩ সালের একদিবসীয় বিশ্বকাপ খেলার পর যে কোনও একটি ফর্ম্যাট ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারেন। সাংবাদিক সম্মেলনে কোহলি বলেছেন, “আমার মানসিকতা আরও বড় চিত্রে রয়েছে কারণ এখন থেকে পরবর্তী তিন বছরের জন্য আমি নিজেকে কঠোরভাবে প্রস্তুত করি এবং তার পরে আমাদের অন্যরকম কথোপকথন হতে পারে।”

২০২৩ বিশ্বকাপের আসর বসবে ভারতে। কোহলি এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন যে এই শীর্ষ স্থানীয় টুর্নামেন্টে দলে তার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন “আমি এই একই ধারাবাহিকতার সাথে খেলা চালিয়ে যেতে চাই এবং বুঝতে পারি যে দল পরের দুই-তিন বছরে আমার থেকে অবদান চায়। পাঁচ-ছয় বছর আগে যখন শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ অবসর নিয়েছিলেন তখন আমরা একটি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। এবার যাতে সেরকম পরিস্থিতির সম্মুখীন না হতে হয় তার জন্য আমরা আগে থেকেই তৈরি থাকছি।

আরও পড়ুন : বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নিয়ে উচ্ছসিত সৌরভ গাঙ্গুলি

এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় কোহলি। তিনি বছরের প্রায় ৩০০ দিন ক্রিকেট খেলছেন এবং এর জন্য তার শরীরের উপর ভালো রকমের ধকল যাচ্ছে। এব্যাপারে ভারতীয় অধিনায়ক বলেছেন, “এটি সেরকম কোনো বিষয় নয় যা আপনি কোনও উপায়েই লুকিয়ে রাখতে পারেন। প্রায় আট বছর হয়ে গেছে যে আমি বছরে ৩০০ দিন খেলছি, যার মধ্যে ভ্রমণ এবং অনুশীলনের সেশনগুলিও অন্তর্ভুক্ত রয়েছে এবং পুরো সময় জুড়ে আপনারকে সর্বোচ্চ প্রয়াস দিতে হচ্ছে। যা শরীরের উপর চাপ বাড়ছে।”

Anirban Kundu

Recent Posts

৬০ দিনের ধামাকা প্ল্যান! Airtel দিচ্ছে প্রতিদিন ডেটা + কলিং + OTT সুবিধা

Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…

April 7, 2026

BSNL গ্রাহকদের ধাক্কা! কমল সস্তা প্ল্যানের ভ্যালিডিটি—নতুন মেয়াদ কত জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…

April 7, 2026

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার—কী বললেন সৌরভ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…

April 7, 2026

ভোটার তালিকায় বড় ছাঁটাই! রাজ্যে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম—চাঞ্চল্য ছড়াল রিপোর্টে

পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে বড়সড় চমক দিল নির্বাচন কমিশন। Special Intensive Revision (SIR) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার…

April 7, 2026

বিকেল হলেই ঝড়ের দাপট! কলকাতা সহ ৭ জেলায় তুমুল বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গের আবহাওয়া এখন সম্পূর্ণ অস্থির। দিনের বেলায় রোদ ও অস্বস্তিকর গরম থাকলেও বিকেল নামলেই ঝড়-বৃষ্টির…

April 7, 2026

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026