বাংলা সিরিয়াল

বিয়ের আসরে বাদামকাকু, ধুতি-পাঞ্জাবি পরে বিয়ে করলেন ভুবন বাদ্যকর

স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’। এই শোয়ে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন টলিউডের সুপারস্টার জিৎ। এই শোতে উদযাপন করা হচ্ছে ভালোবাসাকে। স্টার জলসার পর্দায় এই প্রেমের উদযাপন শুরু হয়েছে ২৬’শে মার্চ থেকে। ইতিমধ্যেই টিভির পর্দায় এটি সম্প্রচার হওয়া শুরু হয়ে গিয়েছে।

কয়েকদিন আগে এই রিয়্যালিটি শোয়ের একটি প্রোমো ভাইরাল হয়েছিল যেখানে নিজের স্ত্রীকে নিয়ে ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে উপস্থিত থাকতে দেখা গিয়েছে সকলের প্রিয় বাদামকাকুকে। বীরভূমের ভুবন বাদ্যকর দাদাগিরির মঞ্চ মাতানোর পর এবার উপস্থিত হবেন এই রিয়্যালিটি শোয়ের মঞ্চে।

আসন্ন সপ্তাহে ‘ইস্মার্ট জোরি’র মঞ্চে নিজের স্ত্রীকে নিয়ে উপস্থিত থাকছেন সকলের প্রিয় বাদামকাকু। সেখানেই মালাবদল করে আবারও বিয়ে করবেন নিজের স্ত্রী আদুরীকে। ৩০ বছর আগে গোরুর গাড়ি করে বিয়ে করতে গিয়েছিলেন ভুবনবাবু। তাদের বিয়ের কোনো ছবি নেই তাদের কাছে। এদিন এই রিয়্যালিটি শোয়ের মঞ্চে একেবারে বর বউয়ের সাজে দেখা মিললো তাদের।

ধুতি-পাঞ্জাবি ও বেনারসিতেই সেজেছিলেন তারা। ছিল টোপর, মালা ও মু্কুটও। সব রীতিনীতি মেনেই হয়েছে বিয়ে। সেই ঝলক ইতিমধ্যেই টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছে। বিয়ের সময় লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন তারা। এদিন এই রিয়্যালিটি শোয়ের মাঞ্চে উপস্থিত থাকবে আরও একাধিক জোরি। মধুবনী-রাজা, ভরত কল-জয়শ্রী, সুদীপ-পৃথা সহ আরো অনেকে। পুরো এপিসোড দেখার জন্য চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026