বিনোদন

Badshah: ঢাকার এক বিয়েতে গান গেয়ে আসর জমালেন বাদশাহ্

বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক তথা র‍্যাপার বাদশাহ গান গাইলেন বাংলাদেশের রাজধানী ঢাকার এক বিয়ের অনুষ্ঠানে। একথা শুনে অবাক হলেও কথাটা সত্যিই। বর্তমানে বলিউডের র‍্যাপার হিসেবে তার পারিশ্রমিক সর্বোচ্চ। তিনি গান গাইলেন বিয়ে বাড়িতে! তাও আবার ঢাকায় এসে। শুধুমাত্র গান গাননি নেচে-গেয়ে একেবারে মাতিয়ে দিয়েছিলেন গায়ে হলুদ ও মেহেন্দির অনুষ্ঠান। সম্প্রতি সেই খবর প্রকাশ্যে আসতেই সেই নিয়ে চর্চা শুরু হয়েছে।

মাহিন ও লুবানার বিয়ের অনুষ্ঠান গান দিয়ে মাতিয়েছেন বাদশাহ। তাদের বিয়ের জন্য আয়োজন করা বিশাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নিয়ে আসা হয়েছিল তাকে। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন প্রকৃতি কক্কর, সুকৃতি কক্কর ও আস্থা গিল। মাহিন ও লুবানার বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল ঢাকার নতুন বাজার এলাকার কাছে মাদানী এভিনিউয়ে। তারা যে ঢাকার বেশ প্রভাবশালী মানুষ, তা বলার অপেক্ষা রাখে না।

এই খবর সামনে আসতেই রীতিমতো চমকে উঠেছেন অনেকেই। গোটা সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে চর্চা চলছে ক্রমাগত। বলিউডের এই ৬৩-তম ধনী তারকা গান গাইতে এসেছিলেন ঢাকার কোন এক বিয়ের অনুষ্ঠানে। তারমানে বোঝাই যাচ্ছে তাদের প্রতিপত্তি। অবশ্য তিনি যাদের বিয়ের জন্য আয়োজিত বিশাল অনুষ্ঠানে গিয়ে গান গেয়ে এসেছেন তাদের আসল পরিচয় কি তা অবশ্য জানা সম্ভব হয়নি এখনো পর্যন্ত।

হানি সিংয়ের ব্যান্ডে কাজ করার সূত্র ধরেই বলিউডে পা রেখেছিলেন বাদশাহ। জন্মসূত্রে তার নাম ছিল আদিত্য প্রতীক সিং সিসোডিয়া। পরবর্তীকালে ইন্ডাস্ট্রিতে আসার পর তিনি নিজের নাম বদলে নেন। ২০০৬ সাল থেকে নিজের কেরিয়ারের যাত্রা শুরু করেছিলেন তিনি। পরে ২০১২ সালে হানি সিংয়ের ব্যান্ড থেকে আলাদা হয়ে যান। এরপর থেকেই তিনি স্বতন্ত্রভাবে নিজের কাজ করতে শুরু করেন বলিউডে। আজ তিনি বলিউডের অন্যতম নামী র‍্যাপার। যার র‍্যাপ শুনলে মেতে ওঠেন সকলেই।

John Fabian

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026