পলিটিক্স

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমরা ভগিনী নিবেদিতার ছায়া দেখতে পাই’, বিতর্কিত মন্তব্য বাগদার বিধায়ক বিশ্বজিত দাসের

বাগদার তৃণমূল বিধায়ক নির্মল মাঝি আগেই মমতার তুলনা টেনেছিলেন মা সারদার সঙ্গে। আর এবারে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন রানী রাসমণি এবং ভগিনী নিবেদিতার সঙ্গে। এতদিন পর্যন্ত রানী রাসমণি হিসেবে তাকে নাকি সম্মান করে এসেছেন বাগদার বিধায়ক। আর এবারে তিনি তার কাছে হয়ে উঠলেন ভগিনী নিবেদিতা। তবে এবারে কিন্তু তেমন একটা সুবিধা হল না। বরং বিতর্কের মুখেই পড়তে হলো বিধায়ক বিশ্বজিৎ দাসকে।

শনিবার বিকেলে বাগদার হেলেঞ্চা বাজারে একুশে জুলাই এর প্রস্তুতি সভায় যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ দাস। সেখানে রাজ্য সরকারের নানান উন্নয়নমূলক এবং জনসেবামূলক কাজের উদাহরণ তুলে ধরে বাগদার বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন। বিশ্বজিৎ দাস বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন করেছেন তা সারা ভারতে আর কেউ করেনি। আমরা ভগিনী নিবেদিতাকে দেখিনি। আমরা শুনেছি তার কাজের ব্যাপারে। আমরা শুনেছি যে মানুষের সেবা করার জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করে দিতেন। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এমন একজন নেত্রীকে যিনি মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি আর কেউ নন, আমার আপনার সকলের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে আমরা ভগিনী নিবেদিতার ছায়া দেখতে পাই।”

যদিও এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রানী রাসমণির তুলনা করেছিলেন আরো এক বিধায়ক। নির্মল মাঝি তৃণমূল নেত্রীর সঙ্গে মা সারদার তুলনা করে বসে ছিলেন একটি বৈঠকে। এই নিয়ে বিতর্ক মাথা চাড়া দিয়েছিল। তারপরেই এবার শুরু হয়েছে বিশ্বজিৎ দাস প্রসঙ্গ। এই নিয়ে রীতিমতো অস্বস্তিতেই তৃণমূল কংগ্রেস।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026