গত ১৪ আগস্ট দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাত্র ২ সপ্তাহের মধ্যেই বিজেপি নিয়ে বিতৃষ্ণা জন্মে গেছে তাঁদের। বিজেপিতে যোগ দেওয়ার ১৭ দিনের মাথায় দল ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তারা। বিজেপিতে অসম্মান বোধ করছেন শোভন ও তাঁর বান্ধবী।
বৈশাখী বন্দ্যোপাধ্যায় মিল্লি আল আমিন কলেজের শিক্ষিকা। এবার তার অভিযোগ, তাঁর বিরুদ্ধে কুরুচিকর মিম ছড়ানো হচ্ছে। তিনি তৃণমূলের কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ‘ওয়েবকুপা’র এক সদস্যের বিরুদ্ধে লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের করলেন। ‘পলিটিকাস’ নামে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপে এই মিম ছড়ানো হয়েছে বলে বৈশাখীর নজরে এসেছে। তিনি এই ব্যাপারে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছেও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তার অভিযোগ, ‘ওই মিমগুলিতে তার সম্মানহানি, চরিত্রহনন ও যৌনহেনস্থা করা হয়েছে’।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…