পলিটিক্স

যত শীঘ্রই সম্ভব ক্ষমা চাইতে হবে, ফিরহাদকে আইনি নোটিশ ধরিয়ে হুঁশিয়ারি বৈশাখীর

কিছুদিন আগে কলেজ থেকে ইস্তফা দিয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এবারে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এর বিরুদ্ধে আইনি নোটিশ দিয়ে আরো একবার বিতর্কে জড়ালেন শোভনের পরম বন্ধু বৈশাখী। তার সম্পর্কে ফিরহাদ এর যে মন্তব্য তা তিনি অপমানজনক বলে মনে করেছেন। ইতিমধ্যেই ফিরহাদ হাকিম কে আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন বৈশাখী ব্যানার্জি। তার যুক্তি ছিল, মহিলা সম্পর্কে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন তা অত্যন্ত অপমানজনক। তাই অবিলম্বে তাকে বৈশাখী ব্যানার্জির কাছে ক্ষমা চাইতে হবে।

নতুবা, বৈশাখী ব্যানার্জি আদালতের দ্বারস্থ হবেন বলে মন্তব্য করেছেন। তবে শুধুমাত্র ফিরহাদ হাকিম নয়, আমির উদ্দিন ববি কেও আইনি নোটিশ পাঠানো হয়েছে। সেই নোটিশ একটি সময়সীমা উল্লেখ করা রয়েছে। বৈশাখী বলেছেন,’সম্মান নিয়ে বাঁচাটা সকলের মৌলিক অধিকার। আমার সম্মানটা নষ্ট হয়েছে। উনি যে কথা বলেছেন তা ভাইরাল হয়েছে। কথাটা শুধু আর কলেজের চৌহদ্দিতে আটকে নেই। আমার মর্যাদাটা নষ্ট করা হয়েছে।’

ইস্তফা প্রসঙ্গে বৈশাখী ব্যানার্জি বলেছেন,”রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আমাকে উৎখাত করার কথা বলেছিলেন। তারপরেই আমাকে মিল্লি আল আমিন কলেজ থেকে সরিয়ে দেওয়া হলো। শিক্ষক জীবনে সম্মান টাই আসল। আমাকে যেরকম ভাবে অপমান করা হয়েছে তারপর আর ছাত্রীদের সামনে দাঁড়ানো যায় না। এই কারণেই নিজের সম্মান রক্ষার জন্য আমি শিক্ষকতা ছেড়ে দিয়েছি।” পাশাপাশি তিনি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে ধন্যবাদ দিয়ে জানিয়েছেন, আমার যে আরও ২২ বছর চাকরি ছিল, সেই বকেয়া টাকা তিনি নাও দিতে পারেন।

প্রসঙ্গত, মিল্লি আল আমিন কলেজে নানা দাবিতে ছাত্রীরা আন্দোলন শুরু করেছিলেন। সেখানে গিয়ে পুরমন্ত্রী বলেছিলেন, বৈশাখী কে সমূলে উৎপাটিত করো। তারপরে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী ব্যানার্জি দুজনে রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে বৈঠক অবধি করেছেন। সেই বৈঠকে তিনি ফিরহাদ হাকিম এর বিরুদ্ধে নালিশ করেছিলেন। তারপরেই শিক্ষা দপ্তর থেকে পদক্ষেপ গ্রহণ করে মিল্লি আল আমিন কলেজ থেকে তাকে রামমোহন কলেজের ট্রান্সফার করা হয়। এই পদক্ষেপের পর চরম অপমানিত হয়ে চাকরি ছাড়ার ঘোষণা করেন বৈশাখী। তবে এখনো পর্যন্ত তার ইস্তফা পত্র গ্রহণ করা হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026