পলিটিক্স

রাজ্যপালের সাথে বৈঠকের ঠিক ২৪ ঘণ্টার মধ্যে বদলির চিঠি বৈশাখীর হাতে, শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা

উত্তরবঙ্গের সফর সেরে কিছুদিন আগেই কলকাতায় ফিরেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ইতিমধ্যেই রাজভবনে তার সাথে দেখা করতে যান বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এই হঠাৎ সাক্ষাৎ নিয়ে জোড় সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অন্যদিকে রাজভবনে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চিঠি এসে পৌঁছেছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে। সাধারণ চিঠি নয়। সরাসরি বদলির নোটিস পেলেন তিনি। মিল্লি আল আমি থেকে তার বদলি হয়ে গিয়েছে রামমোহন কলেজে।

জানা গিয়েছে যে তাকে বদলি করা হবে সেই সন্দেহ করেই শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাত করতে গিয়েছিলেন বৈশাখী। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে ফিরহাদ হাকিমকে আক্রমণ করেন দুই জন নেতা-নেত্রী। এইদিন শোভন চট্টোপাধ্যায় বলেছেন,”আল আমিন কলেজ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বৈশাখীকে। কিন্তু কলেজ ত রাজনৈতিক অ্যাজেন্ডা পূরণের জায়গা নয়। আত্মসমালোচনা করা উচিৎ সরকারের। রাজ্যপাল গোটা বিষয়টি শুনেছেন বলে সূত্রের খবর।

বৈশাখীর প্রধান অভিযোগ ছিল ফিরহাদের বিরুদ্ধে। এইদিন তিনি বলেন, ফিরহাদ তাকে হুমকি দিয়েছে কলেজ থেকে উৎখাতের। বৈশাখীর বক্তব্য,উদ্দেশ্য পূরণের জন্য কলেজের সামনে আন্দোলন করা হচ্ছে। তিনি আরও বলেন,”আমি জুন মাসে পদত্যাগ করেছি। তার পরও সব দোষ দেওয়া হচ্ছে আমার ওপরে। পড়ুয়াদের অন্য পথে নিয়ে যাওয়া হচ্ছে। পোস্টারে দেওয়া হচ্ছে আমার নাম। ফিরহাদ হাকিমের কি এমন অধিকার আছে যে সে আমাকে উৎখাত করবে? তিনি আমায় চাকরি দেননি।” কিন্তু এই বদলি বিপদের কথা ভবেই সেই বিপদকে আটকাতে রাজ্যপালের কাছে যান শোভন-বৈশাখী। বলা বাহুল্য, শনিবার বদলি করা হয়েছে বৈশাখীকে। রাম মোহন কলেজে এইবার থেকে পড়াবেন তিনি। তার দাবি, এটা কেবল একটি বদলি নয়, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে মুখ খোলার জন্য শাস্তিমূলক এক পদক্ষেপ এটি। তবে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন বৈশাখী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026