শুনতে অবাক লাগলেও বাস্তবে এমন ঘটনা ঘটতে চলেছে ভারতের বাজারে। গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, ইলেকট্রিক স্কুটার Bajaj Chetak-এর পর এবার ইলেকট্রিক সেগমেন্টে বাইক লঞ্চ করতে চলেছে কোম্পানিটি। উত্তেজনা আরও চরমে পৌঁছেছে এই জেনে যে, ইতিমধ্যে ইলেকট্রিক গাড়ি নির্মাণের উদ্দেশ্যে Yulu নামক এক কোম্পানির সাথে হাত মিলিয়েছে Bajaj। আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতের বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে এই যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে বাজাজ।
দীর্ঘ কয়েক বছর ধরে Bajaj একের পর এক স্কুটার লঞ্চ করেছে ভারতীয় বাজারে। তবে সেগুলি তেমনভাবে গ্রাহকদের কাছে আকর্ষণ সৃষ্টি করতে না পারলেও এবার বাজাজের ইলেকট্রিক স্কুটার (Bajaj Chetak) হয়ে উঠেছে গ্রাহকদের কাছে জনপ্রিয়। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি ভারতীয় বাজারে Bajaj Chetak ইলেকট্রিক ভার্সন লঞ্চ করেছে কোম্পানিটি। কোম্পানির তরফ থেকে প্রথমেই জানানো হয়েছে, তাদের দুর্ধর্ষ এই গাড়িটি এক চার্জে ১০৮ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম হবে।
যদি Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারের অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম নমুনা দেখতে পাবেন আপনি। টু-টোন সিট, রিয়ার ভিউ মিরর, ইউএসবি চার্জিং পোর্ট, এবিএস ব্রেকিং সিস্টেমের মতো সুবিধা লক্ষ্য করা যাবে। যদি দুর্দান্ত এই গাড়িটির শক্তিশালী ব্যাটারি সম্পর্কে বলি, ৫০.৪V/৬০.৪Ah-এর শক্তিশালী ব্যাটারি প্যাক দেখতে পাবেন। যা একবার সম্পূর্ণ চার্জ হতে ৫-৬ ঘন্টা সময় নেয় বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। যদি ভারতীয় বাজারে Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারের দামের কথা বলি, তবে অন রোড এই গাড়িটির মূল্য মাত্র ১.৫২ লাখ টাকার কাছাকাছি।
ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…
এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…
মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…
গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…
আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…
লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…