করোনা সংক্রমণ পাবলিক ট্রান্সপোর্ট কে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে দিয়েছে। যত দিন যাচ্ছে গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তবে সরকারের তরফ থেকে লকডাউনে কিছু শিথিলতা আনার পর বিভিন্ন পরিষেবা পুনরায় চালু হচ্ছে। ফলে সাধারণ মানুষকে কাজের কারণে বাড়ি থেকে বাইরে যেতেই হচ্ছে। এই অবস্থায় সবচেয়ে নিরাপদ উপায় হল ব্যক্তিগত যানবাহন ব্যবহার করা।
করোনা মহামারীর ফলে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থায় খুবই খারাপ প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা চিন্তা করে বাজাজ সংস্থা নিয়ে এলো খুবই সস্তার মোটরবাইক। Bajaj CT100 নামের এই বাইকটি জানুয়ারি মাসে 40,794 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে বর্তমানে এটির দাম 42,790 টাকা। জানা গিয়েছে এখনো পর্যন্ত এটিই সবচেয়ে কমদামী মোটরবাইক।
বাইকটিকে দেখতে অনেকটাই Bajaj Platina এর মত। এটিতে রয়েছে বড় হ্যালোজেন হেড ল্যাম্প, বড়ো সিট এবং বিস্তীর্ণ হ্যান্ডেল বিয়ার। এছাড়াও এটিতে কিছু সাধারণ অ্যানালগ ইন্সট্রুমেন্ট প্যানেল রয়েছে। যার মাধ্যমে স্পিড, ওডোমিটার এছাড়াও জ্বালানি সম্পর্কিত তথ্য পাওয়া যাবে।
Bajaj CT100 চালিত হবে 102 cc ইঞ্জিন দ্বারা যার মাধ্যমে 8 bhp এবং 8 Nm টর্ক উৎপন্ন হবে। বাইকটিতে সর্বোচ্চ গতিবেগ পাওয়া যাবে 90 km/h। 4 স্পিড গিয়ার বক্স সাথে 130 mm ফ্রন্ট এবং 110 mm রিয়ার ড্রাম ব্রেক বাইকটিকে খুবই আকর্ষণীয় করে তুলেছে।
জানা গিয়েছে Bajaj CT100 বাইকটি দুটি মডেলে উপলব্ধ রয়েছে। CT100 কিক স্টার্ট মডেলটি 42,790 এবং Bajaj CT100 ইলেকট্রিক স্টার্ট মডেলটি 50,470 টাকায় পাওয়া যাবে। তবে সমস্ত দামগুলিই দিল্লীর পুরনো শোরুমের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…