টেক বার্তা

Bajaj CT 125X নাকি Hero Splendor 125, কোন বাইকটি সবথেকে বেশি পাওয়ারফুল, জানুন মাইলেজ ও পারফরমেন্স

ভারতের বাজারে বিক্রির তালিকায় এই মুহূর্তে শীর্ষে রয়েছে যে কয়টি বাইক, তাদের মধ্যে অন্যতম BAJAJ CT 125X ও HERO SUPER SPLENDOR। কিছুদিন আগেই বাজাজ মোটর ১২৫ সিসি রেঞ্জে তাদের নতুন বাইক BAJAJ CT 125X লঞ্চ করে দিয়েছিল। ভারতীয় বাজারে এই বাইকটির সরাসরি প্রতিযোগিতা ছিল হিরো কোম্পানির হিরো সুপার স্প্লেন্ডার বাইক এর সঙ্গে। তাই আজ আমরা এই দুটি বাইকের স্পিসিফিকেশন এবং দামের একটা তুলনামূলক আলোচনা করব।

বাজাজ কোম্পানির CT 125X বাইক যদি আপনি কেনেন তাহলে আপনি এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন তিনটি কালার অপশন। এই বাইকটিতে আপনারা পাচ্ছেন ১২৪.৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, এয়ার কুল DTSI ইঞ্জিন। অন্যদিকে হিরো সুপার স্প্লেন্ডার বাইক এ আপনারা পাচ্ছেন ১২৪.৭ সিসি ক্ষমতা বিশিষ্ট এয়ার এবং অয়েল কুল্ড, ৪ স্ট্রোক ইঞ্জিন। বাজাজ CT 125X বাইকটি সর্বাধিক ৮ হাজার আরপিএম গতিতে ১০.৯ পিএস পাওয়ার উৎপন্ন করতে পারে এবং ৫০০০ আরপিএম গতিতে ১১ নিউটন মিটার সর্বাধিক টর্ক তৈরি করতে পারে। অন্যদিকে হিরো সুপার স্প্লেন্ডার বাইকের ইঞ্জিন ৭৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১০.৭ বিএইচপি পাওয়ার তৈরি করতে পারে এবং ৬০০০ আরপিএম গতিতে ১০.৬ নিউটন মিটার সর্বাধিক টর্ক তৈরি করতে পারে।

Bajaj CT 125X উচ্চতা ৭০০ মিলিমিটার এবং এই বাইকের হুইলবেস ১২৮৫ মিলিমিটার। এই বাইকের সিটের উচ্চতা ৮১০ মিলিমিটার। অন্যদিকে হিরো সুপার স্প্লেন্ডার বাইক এর উচ্চতা ২০৫১ মিলিমিটার এবং এর হুইল বেস ১২৭৩ মিলিমিটার। এই বাইকের সিটের উচ্চতা ৭৯৮ মিলিমিটার। বাজাজের বাইকটিতে আপনারা সামনে ২৪০ মিলিমিটারের ডিস্ক অথবা ১৩০ মিলিমিটারের ড্রাম ব্রেক পেয়ে যাবেন। অন্যদিকে, পিছনে চাকায় রয়েছে ১৩০ মিলিমিটারের ডিস্ক ব্রেক। সেফটির কথা বলতে গেলে, এই বাইকে আপনারা পিছন দিকে সিবিএস সিস্টেম পেয়ে যাচ্ছেন। অন্যদিকে হিরো সুপার স্প্লেন্ডার বাইক এর সামনে আপনারা পাচ্ছেন, ২৪০ মিলিমিটারের ডিস্ক ব্রেক অথবা ১৩০ মিলিমিটারের ড্রামব্রেক অপশন। এছাড়াও পিছনের চাকায় রয়েছে ১৩০ মিলিমিটারের সিন্ক্রো ব্রেক সিস্টেম।

বাজাজের বাইকে ফ্রন্ট স্ট্রোক ১২৫ সিসি টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে। পিছনের দিকে ১০০ মিলিমিটার স্ট্রোক, এসওএস ইঞ্জিন নাইট্রক্স সাসপেনশন রয়েছে। হিরো সুপার স্প্লেন্ডার এর সামনে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে। এছাড়াও পিছন দিকে রয়েছে ফাইভ স্টেপ এডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজরবার। দামের ব্যাপারে বলতে গেলে বাজাজের বাইকটির দিল্লির এক্স শোরুমে দাম ৭১,৩৫৪ টাকা। অন্যদিকে হিরো সুপার স্প্লেন্ডার বাইকের দিল্লির শোরুমে দাম ৭৭,৫০০ টাকা। তবে এই দুটি দাম ড্রাম ব্রেক অপশনের। ডিস্ক ব্রেক অপশনের দাম এর থেকে কিছুটা বেশি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026