ভারতের বাজারে এবার ঝড় তুলতে আসছে বাজাজের নতুন ইলেকট্রিক স্কুটার। সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই লঞ্চ হবে বাজারের সেরা এই স্কুটার। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের উত্তরসূরী হিসেবে লঞ্চ করা হবে বাজাজ ভেক্টর। আমরা আপনাদের জানিয়ে রাখি, বাজাজের সহযোগী সংস্থা হাস্কভার্না (Husqvarna) পূর্বে Vector নামের একটি কনসেপ্ট স্কুটারের ঝলক দেখিয়েছিল। যা বর্তমানে বাস্তবে পরিণত হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে।
যদিও বাজাজ ভেক্টর ইলেকট্রিক স্কুটারের অত্যাধুনিক বৈশিষ্ট্য এবং দামের প্রসঙ্গে কোনরকম তথ্য প্রকাশ করেনি সংস্থাটি। তবে কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, স্পোর্টস সেগমেন্টে এটাই হতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার। যার ডিজাইন এবং অত্যাধুনিক ফির্চাস মানুষদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। এছাড়া বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের মত সকল প্রযুক্তি সম্মিলিতভাবে থাকবে এই নতুন স্কুটারে।
যদি Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারের অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম নমুনা দেখতে পাবেন আপনি। টু-টোন সিট, রিয়ার ভিউ মিরর, ইউএসবি চার্জিং পোর্ট, এবিএস ব্রেকিং সিস্টেমের মতো সুবিধা লক্ষ্য করা যাবে। যদি দুর্দান্ত এই গাড়িটির শক্তিশালী ব্যাটারি সম্পর্কে বলি, ৫০.৪V/৬০.৪Ah-এর শক্তিশালী ব্যাটারি প্যাক দেখতে পাবেন। যা একবার সম্পূর্ণ চার্জ হতে ৫-৬ ঘন্টা সময় নেয় বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। যদি ভারতীয় বাজারে Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারের দামের কথা বলি, তবে অন রোড এই গাড়িটির মূল্য মাত্র ১.১৫ লাখ টাকার কাছাকাছি হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…