বাজাজ কোম্পানিটি ভারতে তাদের পালসার বাইকের জন্য সব থেকে বেশি জনপ্রিয়। টু হুইলার উৎপাদনকারী সংস্থা বাজাজ ভারতে সম্প্রতি পালসারপ্রেমীদের জন্য একটি নতুন সুখবর নিয়ে এসেছে। ২৬ শে সেপ্টেম্বর ভারতের বাজারে বাজাজ লঞ্চ করেছে একটি নতুন পালসার যার নাম দেওয়া হয়েছে PULSAR N150। পালসার এর পোর্টফোলিও সম্প্রসারণের জন্য এটি হতে চলেছে একটি নিখুঁত সংযোজন। কোম্পানি এই বাইকে ১৫০ সিসি ইঞ্জিন দিয়েছে এবং তার সাথেই দেওয়া হয়েছে একক চ্যানেল এবিএস সিস্টেম। এই বৈশিষ্ট্যটি ব্রেকিং এবং ট্রাকশন নিয়ন্ত্রণে কার্যকর হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন বাইকের সমস্ত বৈশিষ্ট্য এবং এর দাম।
দামের দিকে বলতে গেলে এই বাইকটি লঞ্চ করা হয়েছে মাত্র ১.১৮ লক্ষ টাকা দামে। এই বাইকের তিনটি নতুন রংয়ের বিকল্প আপনি পাচ্ছেন। মধ্যে রয়েছে রেসিং রেড, ইবনি ব্ল্যাক এবং মেটালিক পার্ল হোয়াইট। এই বাইকে আপনারা ১৫০ সিসি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন তা আপনাকে সর্বোচ্চ ১৪.৫ পিএস শক্তি দিতে পারে এবং ১৩.৫ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। কোম্পানি এই বাইকে একটি সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম যা আপনাকে ট্রাকশন কন্ট্রোল সাপোর্ট দিতে পারে। এছাড়াও আপনাকে ব্রেকিং কন্ট্রোল সিস্টেম দেবে এই বাইক।
আপনি এই বাইকে বেশ কিছু নতুন ফিচার দেখতে পেয়ে যাবেন। এছাড়াও মাইলেজের দিক থেকে পালসার সিরিজের এই নতুন বাইকটি হতে চলেছে সব থেকে ভালো। ভারতে লঞ্চ হওয়া এই নতুন বাইকটি আপনাকে ৪৫ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। পালসার যে ধরনের বাইক সেই নিরিখে এটি হতে চলেছে একটি দারুণ বিষয়। ১৫০ সিসি ইঞ্জিন থাকা সত্ত্বেও আপনি ৫০ কিলোমিটার মতো মাইলেজ পাচ্ছেন। অর্থাৎ বলতে গেলে এই বাইকের ইঞ্জিন সাপোর্ট খুবই ভালো। তাই যদি এই পূজোর মরশুমে আপনার কোন নতুন বাইক কেনার শখ থাকে, তাহলে অবশ্যই পালসারের এই নতুন বাইক আপনি কিনতেই পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…