টেক বার্তা

দুই ধাপ এগিয়ে বাজারের সেরা ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে Bajaj, দেখে নিন দাম এবং বৈশিষ্ট্য

গেল কয়েক বছরে ভারতের বাজারে তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে ইলেকট্রিক বাইক কিংবা স্কুটারের। মূলত, জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে সাধারণ মানুষ আজকের দিনে দাঁড়িয়ে ইলেকট্রিক গাড়ি ক্রয় করার দিকে মনোনিবেশ করছেন। আর সাধারণ মানুষের চাহিদার কথা বিবেচনায় রেখে চিরাচরিত কোম্পানিগুলি নিজেদের পেট্রোল চালিত বাইক কিংবা স্কুটার নির্মাণের পাশাপাশি ইলেকট্রিক সেগমেন্টে অথবা স্কুটার নির্মাণের দিকেও মনোনিবেশ করেছে। এ কথা বলা যেতেই পারে, অটোপাস নির্মাণে ভারত এখন বিশ্বগুরু হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে।

ভারতের বাজারে একাধিক কোম্পানি নিজেদের সর্বাধুনিক ইলেকট্রিক স্কুটার লঞ্চ করলেও এবার সমস্ত কোম্পানিকে পেছনে ফেলে বেশ কয়েক ধাপ এগিয়ে যেতে চলেছে গাড়ি নির্মাণ সংস্থা বাজাজ। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের পর সর্বাধুনিক ইলেকট্রিক স্কুটার Vector খুব শীঘ্রই লঞ্চ করা হবে বিশ্ব বাজারে। উল্লেখ্য, বাজাজের সহযোগী সংস্থা হাস্কভার্না (Husqvarna) পূর্বে Vector নামের একটি কনসেপ্ট স্কুটারের ঝলক দেখিয়েছিল। যা বর্তমানে বাস্তবে পরিণত হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে।

তবে গাড়িটি কবে নাগাদ ভারতের বাজারে লঞ্চ করা হবে সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি গাড়ি নির্মাণ এই সংস্থাটি। পাশাপাশি, নতুন এই ইলেকট্রিক স্কুটারের দাম এবং অত্যাধুনিক বৈশিষ্ট্য নিয়েও কোনরকম তথ্য প্রকাশ করেনি বাজাজ। বিভিন্ন সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, আগামী বছরের মাঝামাঝি সময়ে বিশ্ববাজারে নতুন কনসেপ্টের এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে পারে বাজাজ বলে মনে করা হচ্ছে। তবে আপনি বর্তমান সময়ে একটি অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার ক্রয় করতে চাইলে বাজাজ চেতক রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। উল্লেখ্য, ১১৩ কিলোমিটার মাইলেজ দেওয়া এই ইলেকট্রিক স্কুটারের বর্তমান বাজার মূল্য ১.১৫ লাখ টাকার কাছাকাছি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026