Oplus_131072
এই নতুন বছরে কি আপনি নিজের জন্য একটা নতুন বৈদ্যুতিক স্কুটার কেনার পরিকল্পনা করছেন? তাহলে আজ আপনার জন্য আমরা নিয়ে এসেছি একটা দারুণ ইলেকট্রিক স্কুটার অপশন। এই নতুন ইলেক্ট্রিক স্কুটারের নাম Bajaj Chetak EV। আজ বাজাজ কোম্পানিটি তাদের এই নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে ভারতের বাজারে। এখানে আপনারা পেয়ে যাবেন একাধিক সেরা সেরা নজর কারা ফিচার। বাজাজ কোম্পানিটি তাদের আইকনিক চেতক মডেলের সমস্ত বৈশিষ্ট্য ধরে রেখেছে তাদের এই ইলেকট্রিক স্কুটারে। কোম্পানি নতুন করে তার আপডেটেড ইলেকট্রিক স্কুটার রেঞ্জ চালু করেছে। দেশের ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে বর্তমানে বাজাজ চেতক একটা খুবই জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার। এই স্কুটারটি বাজারের সবথেকে জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার।
এখানে আপনারা পেয়ে যাবেন একটি ব্র্যান্ড নিউ চেসিস এবং একটি বড় বুট স্পেস। বাজাজের এই নতুন ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে ১,২৭,২৪৩ টাকা। অন্যদিকে, এর পুরোনো মডেলের দাম বর্তমানে রয়েছে ১,২০,০০০ টাকা। নতুন প্রজন্মের এই Chetak EV স্কুটারে আপনারা পেয়ে যাবেন ৩৫ লিটারের বুট স্পেস এবং রয়েছে ৩০টিরও বেশি নতুন ফিচার। এখানে আপনারা এমন অনেক বৈশিষ্ট্য পাবেন যা আগের মডেলে পাওয়া যেতো না। এই নতুন চেতক স্কুটারের সঙ্গে আপনারা সহজে ফোন কানেক্ট করতে পারবেন। এছাড়াও, এই স্কুটারে রয়েছে মিউজিক কন্ট্রোল সিস্টেম।
নতুন বাজাজ চেতকে দেওয়া হয়েছে আরও পাওয়ারফুল ব্যাটারি প্যাক। কোম্পানির দাবি অনুযায়ী, এই স্কুটারটি ৩ ঘণ্টায় ৮০ শতাংশ চার্জ হবে। Bajaj Chetak একবার সম্পূর্ণ চার্জে ১৫৩ কিলোমিটার রেঞ্জ অফার করে। Bajaj Chetak-এর নতুন EV ৩৫০১-এর এক্স-শোরুম মূল্য ১,২৭,২৪৩ টাকা এবং Bajaj Chetak-এর ৩৫০২ ভেরিয়েন্টের দাম ১,২০,০০০ টাকা৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…