টেক বার্তা

বাইকের জগতে জনপ্রিয় হচ্ছে Bajaj Pulsar NS400Z, দেখতে দুর্দান্ত, ফিচারও ফাটাফাটি

বাজাজ অটো সম্প্রতি তাদের জনপ্রিয় পালসার সিরিজের নতুন মডেল NS400Z বাজারে এনেছে। এই বাইকটি তার আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং প্রচুর ফিচারের জন্য ইতিমধ্যেই মোটরসাইকেল প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। NS400Z এর ডিজাইন বাজাজের NS200 মডেলের সাথে কিছুটা মিল রয়েছে। তবে এতে কিছু উল্লেখযোগ্য পরিবর্তনও করা হয়েছে। যেমন, এতে বড় হেডলাইট, থান্ডারবোল্ট স্টাইলের DRL ও LED প্রজেক্টর লাইট, এবং ইন্টিগ্রেটেড ট্যাংক এক্সটেনশন সহ বড় ট্যাংক রয়েছে। টেইল লাইটটি NS200 -এর মতোই রাখা হয়েছে। এই বাইকের ফিচার ও দাম প্রসঙ্গে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

NS400Z-এ Dominar 400-এর মতো একই ইঞ্জিন রয়েছে। এটি ৩৭৩cc -র লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা ৮,৮০০ rpm -এ ৩৯.৪ bhp শক্তি এবং ৬,৫০০ rpm -এ ৩৫ Nm টর্ক উৎপাদন করে। ইঞ্জিনের সাথে ৬ স্পিড গিয়ারবক্স, অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ রয়েছে। NS400Z-এ ৪৩ মিলিমিটারের আপ-সাইড-ডাউন ফ্রন্ট ফোর্ক এবং গ্যাস চার্জড প্রিলোড অ্যাডজাস্টেবল রিয়ার মনোশক সাসপেনশন রয়েছে। এছাড়াও, সামনের চাকায় ৩২০ মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ২৩০ মিলিমিটারের ডিস্ক ব্রেক রয়েছে। বাইকটিতে ডুয়েল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমও (ABS) রয়েছে।

এছাড়া এই বাইকে প্রচুর ফিচার রয়েছে যা এটিকে আরও বেশি ব্যবহারিক করে তোলে। এর মধ্যে রয়েছে LED লাইট, সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল, ABS, ৪ টি রাইডিং মোড (রোড, রেইন, স্পোর্ট এবং অফ-রোড), নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, LCD ইউনিট, টার্ন বাই টার্ন নেভিগেশন এবং স্মার্টফোন কানেক্টিভিটি ইত্যাদি। এই বাজাজ Pulsar NS400Z-এর এক্স-শোরুম মূল্য ১.৮৫ লাখ টাকা থেকে শুরু হচ্ছে। এই বাইকটির প্রধান প্রতিযোগী হল Suzuki Gixxer 250 এবং Triumph Speed 400। বাজাজ Pulsar NS400Z একটি ফিচার-সমৃদ্ধ এবং আকর্ষণীয় বাইক যা বাজারে অন্যান্য বাইকের সাথে ভালোভাবে প্রতিযোগিতা করতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026