বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। মোটামুটি যারা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্যান তাঁরা পবন সিংয়ের নাম অবশ্যই শুনেছেন। এই অভিনেতার ফ্যান ফলোইং কোনো বলিউড অভিনেতার থেকে কম নয়। ভোজপুরি অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে কবে তাদের প্রিয় তারকার সিনেমা বা গান রিলিজ করবে।
সম্প্রতি নতুন বছরের আগমনে নতুন গান রিলিজ করে রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন পবন সিং। অন্যান্য ভোজপুরি গানের মতোই এই গান ইউটিউব দুনিয়াতে সুপার ট্রেন্ডিং। গানটির নাম, ‘বেওয়াফা হো গেল’। এই ভোজপুরি গানটিতে পবন সিংকে তার গার্লফ্রেন্ডের প্রতি বিরক্ত হতে দেখা যায় এবং তারকা তাকে ‘বেওয়াফা’ বলে ডাকে। পবন সিংয়ের নতুন বছরের হার্টব্রেক ভিডিও সং তার ভক্তদের বেশ পছন্দ হয়েছে।
বলা বাহুল্য ভিডিওটি ইন্টারনেট দুনিয়াতে আসতেই তা ব্যাপক ভাইরাল হয়ে গেছে। লাখ লাখ মানুষ ভিডিওটিতে লাইক ও কমেন্ট করেছেন। আপনি শুনলে অবাক হবেন যে ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিওটি ১ লাখের বেশি মানুষ দেখে নিয়েছেন। বিশেষ করে পবন সিং এর ফ্যানরা ভিডিওর কমেন্ট বক্সে অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…