৮ বছর আগেকার সেই ছোট্ট মুন্নি এখন রূপে-গুণে রীতিমতো টেক্কা দেন বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের। আগের থেকে অনেকটাই বড় হয়ে গিয়েছে সে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট ‘বাজরাঙ্গী ভাইজান’এর ছোট্ট মুন্নি অর্থাৎ হার্ষালী মালহোত্রার অভিনয় রীতিমতো নজর কেড়েছিল সমস্ত দর্শকদের। মুন্নির চরিত্রে অভিনয় করার জন্য হার্ষালী একাধিক পুরস্কারও পেয়েছেন। সম্প্রতি পর্দায় তার দেখা না মিললেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সংযোগ স্থাপন রেখে চলেছেন সাধারণের সাথে।
বর্তমানে রূপে-গুনে উচ্চতায় অনেকটাই বড় হয়েছেন তিনি। একাধিক ছবির প্রিমিয়ারেও দেখা মেলে তার। ‘সেলাম ভেঙ্কি’ ছবির প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন হার্ষালী। এদিন সাদা ফুলস্লিভ উলের পোশাকেই দেখা মিলেছিল তার। বর্তমানে পর্দায় সেভাবে তার দেখা না মিললেও মিডিয়ার চর্চার বাইরে নন তিনি। সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ ভালোই সক্রিয় তিনি। এই মুহূর্তে নেটদুনিয়ায় পর্দার মুন্নির একাধিক ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে আর সেই সূত্র ধরেই আপাতত নেটজনতার একাংশের মাঝে পুনরায় চর্চিত এই মুন্নি।
সাধারণের মাঝে মুন্নির অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। অবশ্য সেই ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই মিলবে। ওয়েস্টার্নের পাশাপাশি ইন্ডিয়ান পোশাকেও দেখা মেলে তার। একজন তরুণ, দক্ষ, প্রতিভাবান অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন দক্ষ নৃত্যশিল্পীও। সেকথা অবশ্য আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। তার নাচের একাধিক ঝলকও রয়েছে অভিনেত্রীর সোশ্যাল দুনিয়াতেই। এই মুহূর্তে নিজের ভাইরাল হওয়া একাধিক বোল্ড ও ট্র্যাডিশনাল ঝলকের সূত্র ধরেই চর্চায় সেই ছোট্ট মুন্নি।
ভোটের আগে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আর মাত্র দু’দিনের মধ্যেই বড় পদক্ষেপ…
দুপুরে রাস্তায় বেরোলেই হাঁসফাঁস গরম, আর বিকেল গড়াতেই হঠাৎ ঝড়-বৃষ্টি—আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এমনই নাটকীয় পরিবর্তনের…
হঠাৎ করে গ্যাস নিয়ে এত আতঙ্ক কেন? যুদ্ধের খবরে কি সত্যিই দেশে এলপিজি শেষ হয়ে…
এপ্রিল মাসে সোনার দাম কোন দিকে যাবে তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক পতনের…
শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…
মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…