‘বজরঙ্গি ভাইজান’-এর মুন্নি ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন, এখন দেখতে এরকম হয়েছে, ছবিতে দেখুন

সালমান খানের সুপারহিট সিনেমা বাজরাঙ্গি ভাইজান এর কথা তো আপনার অবশ্যই মনে থাকবে। সেই সিনেমায় মুন্নির ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী হরশালী মালহোত্রা। আজকেও তিনি নেট পাড়ায় তুমুল ভাবে আলোচিত তার এই চরিত্রের জন্য। রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন তিনি তার এই চরিত্রের কারণে। মাত্র ৭ বছর বয়সে মুন্নী চরিত্রে অভিনয় করলেও তার অভিনয়ের মধ্যে প্রথম থেকেই একটা ধার লক্ষ্য করেছিলেন দর্শকরা। মুন্নী চরিত্রে তার অভিনয় এতটাই প্রশংসিত হয়েছিল যে সালমান খানের থেকেও এই ছবির জন্য তাকে বেশি মানুষ চিনে থাকে।

বর্তমানে ২০২৪ সালে তার বয়স এখন ১৬ বছর। তবে এখন কিন্তু আপনি তাকে দেখলে একেবারেই চিনতে পারবেন না। এই ৯ বছরে কিন্তু মুন্নির লুক একেবারেই পাল্টে গিয়েছে এবং এই মুহূর্তে তিনি তার এই নতুন রূপের জন্য দারুন প্রশংসাও কুড়িয়েছেন সকলের কাছ থেকে। দেখতে তিনি এখনো সেরকমই মিষ্টি কিন্তু, আগের থেকে তার রূপের অনেক পরিবর্তন এসেছে। আপনি কি জানেন দীর্ঘ সাত বছর পরে মুন্নি এখন কি রকম দেখতে হয়েছেন?

এখন কিন্তু হর্ষালি আর আগের সেই ছোট্ট মুন্নি নেই। তিনি এখন অনেকটাই পরিণত হয়ে উঠেছেন। Instagram এও তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন এবং মাঝেমধ্যেই তার একাউন্টে তিনি নানা রকমের রিল ভিডিও এবং নিজের লেটেস্ট ফটোশুটের ছবি শেয়ার করে থাকেন। এবারের ঈদ উপলক্ষে তিনি বেশ কিছু ছবি শেয়ার করেছেন সকলের সঙ্গে। এই ছবিতে তাকে দেখা যাচ্ছে একটি কালো রংয়ের পোশাক পরে। তার এই কালো পোশাকে তাকে খুবই সুন্দর দেখাচ্ছে।

কালো এবং সোনালি রঙের পোশাক পরে, হারশালি মালহোত্রা ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি সুন্দর ভিডিওও শেয়ার করেছেন। এই ভিডিওতে তিনি ‘দেখো চাঁদ আয়া চাঁদ নজর আয়া’ গানটিতে খুব সুন্দরভাবে নাচ করেছেন। এই সময়ে, তার নিষ্পাপ অভিব্যক্তি খুব সুন্দর দেখাচ্ছে এবং মানুষের মন জয় করছে। ভক্তরা হর্ষালীর এই ভিডিওতে ব্যাপকভাবে মন্তব্য করছেন এবং তাদের ভালবাসাও বর্ষণ করছেন।

এই ভিডিওটি শেয়ার করতে গিয়ে ক্যাপশনে হারশালি মালহোত্রা লিখেছেন, ‘চাঁদ দেখা যাবে?’ ভক্তরা হারশালির এই পোস্টটি বেশ পছন্দ করছেন। এই কালো ঐতিহ্যবাহী পোশাকের সাথে খুব সুন্দর মেকআপ করেছেন হারশালি। কালো ঝলমলে এই পোশাকের পাশাপাশি চোখে কাজল ও ঠোঁটে হালকা লাল লিপস্টিক লাগিয়েছেন হারশালি। কানে দুল, হাতে চুড়ি, আংটি ও টিক্কা এবং কপালে টিকলি দিয়ে তিনি তার এই লুক সম্পূর্ণ করেছেন

সালমান খানের সাথে কাজ করার পর, হারশালি অনেক টিভি সিরিয়ালেও যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করেন। অনেক চাইল্ড অ্যাক্টররা প্রথম ছবির পরে বলি দুনিয়া থেকে হারিয়ে যান। কিন্তু, হরশালি এরকম করেননি। বরং তিনি কিন্তু অনেকদিন ধরেই বলি দুনিয়ায় নিজের জায়গা ধরে রেখেছেন। তিনি ‘কুবুল হ্যায়’, ‘লৌট আও ত্রিশা’ এবং সাবধান ইন্ডিয়ার মতো টিভি সিরিয়ালে উপস্থিত হয়েছেন।হারশালি শাস্ত্রীয় নাচ খুব পছন্দ করেন এবং প্রায়শই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নাচের ভিডিও শেয়ার করেন। এই ভিডিওর দৌলতেও তিনি বেশ জনপ্রিয় হয়েছেন।

BharatBarta Desk

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026