Bajrangi Bhaijaan এর মুন্নি এত সুন্দরী হয়ে উঠেছেন, ভিডিও দেখে চিনতে কষ্ট হবে

৮ বছর আগেকার সেই ছোট্ট মুন্নি এখন রূপে-গুণে রীতিমতো টেক্কা দেন বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের। আগের থেকে অনেকটাই বড় হয়ে গিয়েছে সে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট ‘বাজরাঙ্গী ভাইজান’এর ছোট্ট মুন্নি অর্থাৎ হার্ষালী মালহোত্রার অভিনয় রীতিমতো নজর কেড়েছিল সমস্ত দর্শকদের। মুন্নির চরিত্রে অভিনয় করার জন্য হার্ষালী একাধিক পুরস্কারও পেয়েছেন। সম্প্রতি পর্দায় তার দেখা না মিললেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সংযোগ স্থাপন রেখে চলেছেন সাধারণের সাথে।

বর্তমানে রূপে-গুনে উচ্চতায় অনেকটাই বড় হয়েছেন তিনি। একাধিক ছবির প্রিমিয়ারেও দেখা মেলে তার। ‘সেলাম ভেঙ্কি’ ছবির প্রিমিয়ারেও উপস্থিত হয়েছিলেন হার্ষালী। এদিন সাদা ফুলস্লিভ উলের পোশাকেই দেখা গিয়েছিল তাকে। বর্তমানে পর্দায় সেভাবে তার দেখা না মিললেও মিডিয়ার চর্চার বাইরে নন তিনি। সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ ভালোই সক্রিয় তিনি। এই মুহূর্তে নেটদুনিয়ায় পর্দার মুন্নির একটি ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে। আর সেই সূত্র ধরেই আপাতত নেটজনতার একাংশের মাঝে পুনরায় চর্চিত এই মুন্নি। উল্লেখ্য ‘ভাইরাল ভয়ানী’র অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে অভিনেত্রীর এই ঝলক।

সাধারণের মাঝে মুন্নির অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। অবশ্য সেই ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই মিলবে। ওয়েস্টার্নের পাশাপাশি ইন্ডিয়ান পোশাকেও দেখা মেলে তার। একজন তরুণ, দক্ষ, প্রতিভাবান অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন দক্ষ নৃত্যশিল্পীও। সেকথা অবশ্য আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। তার নাচের একাধিক ঝলকও রয়েছে অভিনেত্রীর সোশ্যাল দুনিয়াতেই। এই মুহূর্তে নিজের ভাইরাল হওয়া ঝলকের সূত্র ধরেই চর্চায় হর্ষালী। এই ঝলকে ছোট্ট মুন্নিকে সাদা প্রিন্টেড কুর্তি ও বেগুনি রঙের লেগিন্সে দেখা গিয়েছিল। হাসিমুখেই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন তিনি। আপাতত, নিজের এই ঝলকের সূত্র ধরেই চর্চায় পর্দার মুন্নি।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026