৮ বছর আগেকার সেই ছোট্ট মুন্নি এখন রূপে-গুণে রীতিমতো টেক্কা দেন বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের। আগের থেকে অনেকটাই বড় হয়ে গিয়েছে সে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট ‘বাজরাঙ্গী ভাইজান’এর ছোট্ট মুন্নি অর্থাৎ হার্ষালী মালহোত্রার অভিনয় রীতিমতো নজর কেড়েছিল সমস্ত দর্শকদের। মুন্নির চরিত্রে অভিনয় করার জন্য হার্ষালী একাধিক পুরস্কারও পেয়েছেন। সম্প্রতি পর্দায় তার দেখা না মিললেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সংযোগ স্থাপন রেখে চলেছেন নিজের অনুরাগীদের সাথে।
বর্তমানে রূপে-গুনে উচ্চতায় অনেকটাই বড় হয়েছেন তিনি। একাধিক ছবির প্রিমিয়ারেও দেখা মেলে তার। ‘সেলাম ভেঙ্কি’ ছবির প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন হার্ষালী। ঐদিন সাদা ফুলস্লিভ উলের পোশাকেই দেখা মিলেছিল তার। বর্তমানে পর্দায় সেভাবে তার দেখা না মিললেও মিডিয়ার চর্চার বাইরে নন তিনি। সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ ভালোই সক্রিয় পর্দার মুন্নি। এই মুহূর্তে ‘হোয়াট ঝুমকা’র তালেই তার মিলিয়ে একাংশের নজর কেড়েছেন অভিনেত্রী।
সাফল্যের সাথে প্রতিটা প্রেক্ষাগৃহে চলছে কারাণ জোহার পরিচালিত ‘রকি অর রানি কি প্রেম কাহিনী’। আপাতত, এই ছবির প্রতিটি গান এখন ট্রেন্ডিং তালিকায় রয়েছে। আর সেই গানগুলোর মধ্যে দর্শকদের সবথেকে বেশি মন ও মেজাজ কেড়েছে ‘হোয়াট ঝুমকা’। পর্দায় অরিজিৎ সিং ও জনিতা গান্ধীর কন্ঠেই শোনা গিয়েছে গানটি। এবার সেই গানের তালেই পর্দার সেই ছোট্ট মুন্নি। ‘হোয়াট ঝুমকা’র তালেই ক্যামেরার সামনে ট্র্যাক স্যুট বদলে লাল ঘাঘড়ায় হাজির হয়েছিলেন তিনি। খোলা চুলে, মানানসই সাজে ও অলংকারে নাচের সিগনেচার স্টেপও দক্ষতার সাথে করতে দেখা গিয়েছিল হর্ষালীকে। এই মুহূর্তে সেই ঝলক ১.৫ মিলিয়নেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। প্রশংসাতেও ভরিয়েছেন নিজের ঝুলি। উল্লেখ্য, হর্ষালী একজন প্রশিক্ষণরত কত্থক নৃত্যশিল্পী। অবশ্য সেই ঝলকও তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই মিলবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…