কলকাতাঃ বলবিন্দর সিং-এর ঘটনা নিয়ে জড়তার পারদ ক্রমশ বেড়েই চলছে, কিন্তু এবার বলবিন্দরের মুক্তির জন্য দেশের শিখ সংগঠনগুলির কাছে আবেদন জানিয়েছে তার পরিবার। প্রসঙ্গত, গত সপ্তাহতেই বিজেপির নবান্ন অভিযানে গিয়ে অস্ত্র-সহ ধরা পড়েছে প্রাক্তণ সেনাকর্মী বলবিন্দর সিং। প্রাক্তন সেনাকর্মী বলবিন্দর সিংয়ের ঘটনা নিয়ে ক্রমশই জলঘোলা হচ্ছে।
গতকালই পাগড়ি খোলার বিরুদ্ধে কলকাতায় এসেছেন এক শিখ প্রতিনিধি দল এবং আজ তাঁরা রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করেন। অন্য দিকে একটি ভিডিয়োতে বলবিন্দরের বড়ভাই বলেন, “আজই সংবাদমাধ্যমের দৌলতে জানতে পেরেছি, দিল্লির শিখ গুরুদ্বার ম্যনেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মনিন্দর সিং সিরসা কলকাতায় এসেছেন। আশা করছি তাঁর চেষ্টায় বলবিন্দরের মুক্তির ক্ষেত্রে কিছুটা সুবিধে হবে। দেশে যত শিখ সংগঠন রয়েছে তাদের কাছে অনুরোধ, বলবিন্দরের মুক্তিতে সাহায্য করুন”।
এরপরেই অবশ্য শিখ প্রতিনিধি দলের সঙ্গে দেখা হওয়ার বিষয় নিয়ে মুখ খোলেন পার্থ চট্টপাধ্যায়। তিনি জানান এই ঘটনা নিয়েও জঘন্য রাজনীতি হচ্ছে, প্রতিদিনই রাজভবনে বসে বাংলাকে অপমান করছেন রাজ্যপাল। রাজ্যপাল রাজভবনের ঐতিহ্য নষ্ট করছেন। দোষীদের কোনও সম্প্রদায় থাকে না।
বারেবারে বাংলার রাজনীতি নিয়ে রাজ্যপালের প্রতি একাধিক নেতিবাচক মন্তব্য উঠেছে। এর আগে অনেক বার একাধিক বিষয় নিয়ে রাজ্যপালকে নিশানা করা হয়েছে। সব বিষয় নিয়ে মাথা গলানোর জন্য তাঁকে কম কথা শুনতে হয়না। আর এবার শিখ প্রসঙ্গে যা হচ্ছে সেই নিয়ে আরো একবার বাংলার রাজনীতি তপ্ত হয়েছে। আর সমস্যার নিশানায় পড়েছেন রাজ্যপাল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…