সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। এই ভিডিওতে তাদের বিচ্ছেদের ঝলক মিলেছে। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমেই তাদের এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।
আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘বালামুয়া কাইসে সাজানবা কাইসে তেজাব’ গানের সাথেই আম্রপালির বিরহের মুহূর্ত নজরে এসেছে নেটজনতার। গোটা ভিডিও জুড়ে দেখা গিয়েছে বিয়ের তোরজোরও। অন্যকারোর সাথেই প্রেমে মত্ত থাকতে দেখা গিয়েছে তাকে। আর সেই বিষয়টি পর্দায় ভীষণভাবে কষ্ট দিয়েছে অভিনেত্রীকে, অবশ্য সেই ঝলক তার চোখে মুখেই স্পষ্ট ছিল। তবে শেষপর্যন্ত তাদের গল্পের পরিণতি কি হল! তা জানতে গেলে দেখতে হবে গোটা ছবিটি। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।
সাম্প্রতিক ভাইরাল হওয়া এই ভোজপুরি ছবির গানের দৃশ্যটি ৩ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে ‘এসআরকে মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে। বর্তমানে এই ভিডিওটিই পৌঁছে গিয়েছে প্রায় ৩ কোটির কাছাকাছি মানুষের কাছে। ভাইরাল হওয়া দৃশ্যটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘নীরাহুয়া হিন্দুস্থানী ৩’এর। উল্লেখ্য গানের কথা দিয়েছিলেন পেয়ারে লাল যাদব। সুর দিয়েছিলেন রাজনীশ মিশ্র। পরিচালনায় ছিলেন মঞ্জুল ঠাকুর। উল্লেখ্য, এই ছবিতে নীরাহুয়া ও আম্রপালি ছাড়াও অভিনয় করতে দেখা গিয়েছিল শুভি শর্মা, সঞ্জয় পান্ডে, কিরণ যাদবের মতো একাধিক জনপ্রিয় ভোজপুরি তারকাদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…