রাজ্য

রাজ্যে নিসিদ্ধ হল তামাকজাত গুটখা-পানমশলা, নতুন নির্দেশিকা জারি নবান্নে

স্বাস্থ্যের পক্ষে হানিকর গুটখাসহ তামাককজাত দ্রব্য। কিন্তু কতজন এই কথা মানে বলুন তো? এসব দ্রবাদি বিক্রি কমানোর জন্য কর বাড়ানো হয়৷ তবুও মানুষ সেই কর দিয়ে এগুলি কেনে। তবে সাধারণ মানুষের মঙ্গলের জন্য দেশের বহু রাজ্যই ধীরে ধীরে গুটখা, পান মশলা নিষিদ্ধ করার পথে হেঁটেছে। এবার এই বন্ধের পথে পথিক হলেন পশ্চিমবঙ্গও। একবছরের জন্য রাজ্যে নিষিদ্ধ হতে চলেছে গুটখা, পান মশলা।

তামাক বা নিকোটিনজাত যে কোনও দ্রব্য আমাদেএ স্বাস্থ্যের পক্ষে হানিকারক, এর থেকে বেশিরভাগ মানুষ ক্যান্সারের স্বীকার হয়েছেন। তাই এবার তামাক ও নিকোটিন জাত গুটখা ও পানমশলা ক্র‍্য বন্ধ করার জন্য ব্যান করে দিয়েছে প্রশাসন। সোমবার রাতেই নবান্ন থেকে এই নির্দেশিকা জারি করা হয়। আগামী এক বছরের জন্য নিষিদ্ধ বলে বিবৃতি জারি করা হয়েছে।

আগামী ৭ নভেম্বর থেকে গুটখা ও পানমশলা কেনা, বেচা বন্ধ হয়ে যাবে। এমনকি এগুলি সংরক্ষণ করে ও রাখা যাবেনা। ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইনের অধীনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসাধারণের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালেও একই রকম ভাবে গুটখা, পান মশলাসহ একাধিক তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

এর আগে ২০১৩ সালে একবার এক বছরের জন্যে পশ্চিমবঙ্গে খৈনি, গুটকা, পানমশলা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। দুবার এক বছরের জন্য এই দ্রবাদি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে প্রতিবারই সাধারণ মানুষের সচেতনতার অভাবে আর আইন তোয়াক্কা না করার জন্য বাজারে এগুলি বিক্রি হয়েছে। এখন এটাই দেখার এবারের এই আইন কার্যকর হয় কিনা।

John Fabian

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026