খেলা

BAN Vs ENG: T20 সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ! শেষ ম্যাচেও লজ্জার হার ব্রিটিশদের

টি-টোয়েন্টি দীপাক্ষিক সিরিজে শক্তিশালী ইংল্যান্ডকে নিয়ে ছেলেখেলা করলো সাকিব আল হাসানের বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলো টাইগাররা। তবে শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পূর্বে তাদের নিয়ে একরকম ছেলেখেলা করলো বাংলাদেশ। সিরিজ শুরু হওয়ার পূর্বে অনেকেই ধারণা করেছিলেন, বাংলাদেশকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতে নেবে বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। তবে সমীকরণ পাল্টে ঘরের মাটিতে ইংল্যান্ডকে যোগ্য জবাব দিল সাকিব আল হাসানের দল।

যদি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় তবে আপনি জানলে অবাক হবেন যে, ইতিপূর্বে বাংলাদেশ পৃথিবীর কোন বাঘা দলকে টি-টোয়েন্টি ক্রিকেটে হোয়াইটওয়াশ করতে পারেনি। ইতিপূর্বে ঘরের মাটিতে আয়ারল্যান্ডকে একবার হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তাছাড়া জিম্বাবুয়ের পাশাপাশি আরব আমিরাতকেও একবার হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। তবে এবার বিশ্বচ্যাম্পিয়নকে ঘরের মাটিতে ৩-০ ব্যবধানে পরাস্ত করে ক্রিকেটে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ।

সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে এমনিতেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। তাই গতকাল শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার পূর্বে বাংলাদেশী ক্রিকেটারদের বেশ আত্মনির্ভর দেখাচ্ছিল। শুরুতেই লিটন দাসের ৭৩ রানের ধ্বংসাত্মক ইনিংস এবং মিডল ওর্ডারে নাজমুল হোসেন শান্তর ৪৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে ইংল্যান্ডের সামনে ১৫৯ রানের লক্ষ্য মাত্রা রাখতে সক্ষম হয় বাংলাদেশ। তবে সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশী বোলারদের সামনে যেন আত্মসমর্পণ করে ব্রিটিশরা। সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে ১৪২ রান করতে সক্ষম হয় জস বাটলারের দল। ফলে শেষ ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে ১৬ রানে হেরে বাড়ি ফিরেছে শক্তিশালী ইংল্যান্ড।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026