দেশ জুড়ে জারি থাকা লকডাউনের মাঝেই ছোট ব্যবসায় ঋণ দেওয়ার পরিষেবা আবার শুরু করলো বন্ধন ব্যাংক। আজ ব্যাংকের তরফে ঘোষণা করা হয়েছে একথা। ছোট ব্যবসায়ী গ্রাহকদের কথা মাথায় রেখেই তাদের এই পরিষেবা পুনরায় চালু করা হয়েছে বলে জানিয়েছে বন্ধন ব্যাংক। সবচেয়ে কম যত সংখ্যক কর্মী প্রয়োজন তা নিয়েই আপাতত পরিষেবা প্রদান শুরু করেছে বন্ধন ব্যাংক।
লকডাউন জারি হওয়ার পর থেকে বন্ধন ব্যাংকের ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকলেও বন্ধ ছিল ক্ষুদ্র ঋণ দেওয়ার পরিষেবা। কেন্দ্রীয় সরকার যে এলাকা গুলিকে গ্রিন জোন রূপে চিহ্নিত করেছে সেই এলাকা গুলিতেই এই মুহূর্তে পরিষেবা দেওয়া হবে। বন্ধন ব্যাংক জানিয়েছে, ছোট ব্যবসায়ী, কৃষকদের এই লকডাউনে টাকার প্রয়োজন হলে তারা যেন তা সহজেই পেয়ে যান তারজন্যই ক্ষুদ্র ঋণ দেওয়ার পরিষেবা চালু করা হলো।
এই পরিষেবা এই মুহূর্তে কেবলমাত্র কেন্দ্র সরকারের ভাগ করে দেওয়া গ্রিন জোনেই দেওয়া হবে। পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা, হরিয়ানা এবং রাজস্থানে এই পরিষেবা চালু হচ্ছে। বাকি রাজ্য গুলিতে সরকারের তরফে নির্দেশ পেলে সেখানেও শুরু হবে এই পরিষেবা দেওয়া। বন্ধন ব্যাংকের সিইও চন্দ্রশেখর ঘোষ বলেছেন, ‘লকডাউনের ফলে আমাদের ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের বিভিন্ন ব্যবসার উপর প্রভাব পড়েছে, তার জন্য তাদের আর্থিক সাহায্য প্রয়োজন। সেদিকে তাকিয়েই আমরা ক্ষুদ্র ঋণ দেওয়ার পরিষেবা পুনরায় চালু করছি।’
ব্যাংকের তরফে আরও জানানো হয়েছে, যে সমস্ত গ্রাহকরা ঋণের টাকা নিতে ব্যাংকের নির্দিষ্ট শাখায় না পৌঁছাতে পারবেনা ব্যাংক কর্মীরা সরাসরি সেই গ্রাহকের বাড়ি পৌঁছে যাবে। ব্যাঙ্কিং এবং ঋণ দেওয়া পরিষেবা চালু করলেও সুরক্ষার দিকটা বন্ধন ব্যাংক পুরোপুরি ভাবে মাথায় রেখেছে। ব্যাংকের কোনো শাখায় গেলে বা ঋণের টাকা আনতে গেলে গ্রাহককে মাস্ক পরে যেতে হবে বলে জানানো হয়েছে ব্যাংকের তরফে। ব্যাংকে গিয়ে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখারও আবেদন করা হয়েছে গ্রাহকদের কাছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…