নিউজ

আর দাঁড়াতে হবে না লাইনে, এইভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কাটতে পারবেন মেট্রো টিকিট

আপনি যদি প্রতিনিয়ত মেট্রো লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে যান তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। এই মুহূর্তে অনেকেই মেট্রো লাইনের দাঁড়িয়ে টিকিট কাটার থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে টিকিট কেটে থাকে কিন্তু সেগুলিকে রিচার্জ করা মহা মুশকিলের কাজ। এবার থেকে সেই সমস্যা দূর হতে চলেছে কারণ বেঙ্গালুরু মেট্রো নিয়ে এসেছে একটা দারুণ সুবিধা। এবারে আপনারা বেঙ্গালুরুতে ভ্রমণের জন্য টিকিট বুক করতে পারেন একেবারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কিউআর কোড ব্যবহার করে নিজের টিকিট কেটে নিতে পারবেন আপনি। ফলে আপনাকে আর লাইনে দাঁড়াতে হবে না। যেহেতু সবার কাছে স্মার্ট কার্ড নেই তাই সমস্যায় পড়তেন যাত্রীরা কিন্তু এবার থেকে ব্যাঙ্গালুরু মেট্রোতে দূর হবে এই সমস্যা।

হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে টিকিট বুক করার ক্ষেত্রে প্রথম স্থানে উঠে এসেছে ব্যাঙ্গালোর মেট্রো। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই দিল্লি মেট্রোতে এই নতুন নিয়ম কার্যকর হবে। আর যদি দিল্লি মেট্রোতে এই নিয়ম কার্যকর হয়ে যায় তাহলে খুব শীঘ্রই কলকাতা এবং অন্যান্য মেট্রো এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিকিট কাটার নিয়ম কার্যকর হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ভারতীয় মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে। তাই এই মুহূর্তে যেন জেনে নেওয়া যাক কিভাবে whatsapp এর মাধ্যমে আপনি মেট্রো টিকিট বুক করবেন।

১. whatsapp এর মাধ্যমে ব্যাঙ্গালোর মেট্রো টিকিট বুক করতে হলে প্রথমে আপনাকে ফোনে BMRCL এর অফিসিয়াল WHATSAPP CHATBOT NUMBER – 8105556677 আপনার নিজের ফোনে সেভ করে নিতে হবে।

২. এরপর আপনাকে সেখানে একটি বার্তা পাঠাতে হবে এবং সেখানে অপশন আসবে কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত আপনি টিকিট কাটবেন।

৩. সেটি বাছাই করে নেওয়ার উপরে অপশন আসবে পেমেন্টের এবং কত টাকা দিতে হবে গ্রাহককে তা জানিয়ে দেওয়া হবে। পেমেন্টের এক গুচ্ছ অপশন আপনি পেয়ে যেতে চলেছেন। ইউপিআই এবং নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে ব্যবহারকারীরা মেট্রো টিকিট কাটতে পারবেন।

৪. সবশেষে একটি বিশেষ কিউআর কোড পাওয়া যাবে। সেই কিউ আর কোড আপাতত ইংরেজি এবং কন্নর ভাষায় উপলব্ধ হলেও খুব শীঘ্রই বাকি ভাষায় উপলব্ধ হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026