নিউজ

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে অগ্নিগর্ভ বাংলা

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সারা দেশ জুড়েই চলছে অশান্তি।এরই আঁচ দেখা গেল পশ্চিমবঙ্গেও। শনিবার সকাল থেকে অগ্নিগর্ভ হয়ে উঠেছে কোনা এক্সপ্রেসওয়ে, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা-সহ বিভিন্ন এলাকা। জ্বালিয়ে দেওয়া হচ্ছে গাড়ি। পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়ে আক্রান্ত স্বয়ং পুলিশ। ব্যহত হচ্ছে সাধারণ জনজীবন।

দুপুর ২ টোয় অগ্নিগর্ভ হয়ে ওঠে কোনা এক্সপ্রেসওয়ে। বিক্ষোভকারীরা ১৫টি সরকারি ও বেসরকারি বাসে আগুন ধরিয়ে দিয়েছে।পরিস্থিতি আয়ত্তে আনতে ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ।বন্ধ রয়েছে যান চলাচল।

দুপুর ১.৩০ টায় নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা স্টেশন।আগুন লাগিয়ে দেওয়া হয় স্টেশনে।ঘটনাস্থলে দমকল পৌঁছলে আক্রমণ করা হয় কর্মীদেরও।

দুপুর ১২. ৫০ এ সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে হামলা চালায় বিক্ষোভকারীরা। স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাস জ্বালিয়ে দেওয়া হয়। দমকল বাহিনীকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে বিক্ষোভকারীরা।

বেলা ১২.৩০ টায় সাঁকরাইল স্টেশনের রেল কেবিন ও টিকিট কাউন্টারে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।রণক্ষেত্র হয়ে ওঠে স্টেশন চত্বর।আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন যাত্রীরা।

বেলা ১২.০০ টায় বিভিন্ন স্টেশনে বিক্ষোভের জনহ ব্যহত হয় যান চলাচল। বিক্ষোভের জেরে বাতিল হয় হাওড়া-এর্নাকুলাম অন্ত্যোদয় এক্সপ্রেস, হাওড়া-দিঘা এসি এক্সপ্রেস, হাওড়া পুণে দুরন্ত এক্সপ্রেস, হাওড়া তিরুপতি এক্সপ্রেস, হাওড়া মুম্বই গীতাঞ্জলী এক্সপ্রেস, হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস।

সকাল ১০.৩০ গরফার কাছে কয়েকটি সংখ্যালঘু সংগঠনের সদস্যরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করেন।নতুন আইনের বিরোধিতায় জ্বালানো হয় টায়ার।কোনা এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় শুরু হতে থাকে বিক্ষোভ।

সকাল ৮: ০০ টায় বসিরহাটের হাড়োয়া, মুর্শিদাবাদের পোড়াডাঙা, জিয়াগঞ্জ, দক্ষিণ ২৪ পরগনার বাসুলডাঙা-সহ একাধিক স্টেশনে শুরু হয় বিক্ষোভ।স্টেশনে আটকে পড়ে একাধিক ট্রেন। ভোগান্তির শিকার সমস্ত যাত্রীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026