সিরিয়াল অনেকের কাছে একটা সময় কাটানোর মাধ্যম বলা যেতে পারে। বাংলা সিরিয়াল এখন বাঙালির প্রায় সব ঘরে ঘরে। এই সিরিয়াল দেখার মাধ্যমে তারা সময়টাকে উপভোগ করে। ঠিক তেমনি এই সিরিয়ালে যেসমস্ত শিল্পীরা অভিনয় করে তারা তাদের রোজগার টা করার জন্যই। কিন্তু তারা তাদের বকেয়া টাকা না পাওয়ায় কিছুদিন আগেই বাংলা সিরিয়াল কিছুদিন বন্ধ ছিল। আবারও শিল্পীদের বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ উঠল প্রযোজক সুব্রত রায়ের বিরুদ্ধে। এর ফলে ‘ করুণাময়ী রানী রাসমণি’, মা মনসা, ‘দেবী চৌধুরানী’, ‘তারাপীঠ’, ‘সৌদামিনীর সংসার’ এর মত ধারাবাহিকের শুটিং বন্ধ হয়ে গিয়েছে। সূত্রের খবর, শিল্পী ও কলাকুশলী মিলিয়ে প্রায় ১১ কোটি টাকার মতো পাওনা বাকি। কিন্তু এখনো কেউ টাকা পাইনি। ফলে বাংলা সিরিয়াল এর সম্প্রচার বন্ধ হয়ে যেতে পারে। যা শোনা মাত্রই চিন্তার ভাঁজ গ্রামের মহিলাদের কপালে। তাদের অধিকাংশ এর সন্ধ্যার সময় কাটে সিরিয়াল দেখার মাধ্যমেই। সিরিয়াল বন্ধ হয়ে গেলে তাদের বিনোদনের একটা রাস্তা বন্ধ হয়ে যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…