নিউজ

বিস্ফোরণে কেঁপে উঠল বাংলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে!

অরূপ মাহাত: আবারও বিস্ফোরণ বাংলায়। ভয়াবহ বিস্ফোরণের কবলে বীরভূম। কেঁপে উঠল তৃণমূল নেতার বাড়ি। আজ, শনিবার বিকেলের দিকে অনুব্রত মন্ডলের গড় বীরভূম জেলার কাঁকড়াতলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। স্থানীয় পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের নেতা মহিবুল শেখের বাড়িতে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটি সম্পূর্ণ ভেঙে পড়ে। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক গন্ডগোল সৃষ্টি করার উদ্দেশ্যে বোমা-বারুদ মজুত করা হচ্ছিল ওই বাড়িতে। পুলিশ তদন্ত শুরু করেছে, ঘটনায় কাদের মদত রয়েছে খুঁজে বের করার চেষ্টা চলছে। অভিযুক্ত মহিবুল শেখ এর আগেও একাধিক অপরাধের সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে খবর। পুরানো একটি মামলায় কয়েকদিন আগে জামিন পায় সে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। তীব্র প্রতিক্রিয়া দিতে শুরু করেছে বিরোধীরা। মুখ খোলেননি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। ২০২১-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত শক্তি বাড়াচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এই মুহূর্তে প্রচণ্ড চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ভোট কুশলী প্রশান্ত কিশোরের তত্ত্বাবধানে চলছে ভাবমূর্তি পুনরুদ্ধারের কাজ। এরই মাঝে ভয়াবহ বিস্ফোরণে স্থানীয় তৃণমূল নেতার নাম জড়ানোই বেশ অস্বস্তিতে রাজ্য প্রশাসন।

Anirban Kundu

Recent Posts

কোড না দিলে মিলবে না সিলিন্ডার! LPG বুকিংয়ে নয়া নিয়মে কী বদলাল

এলপিজি সিলিন্ডার নিয়ে প্রতারণা ও কালোবাজারি ঠেকাতে বড় পদক্ষেপ নিল গ্যাস সংস্থাগুলি। এখন থেকে গ্যাস…

April 21, 2026

HS Result 2026 Date: উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে? জেনে নিন সম্ভাব্য তারিখ ও সময়

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ কবে হবে, তা নিয়ে এখনও স্পষ্ট ঘোষণা করেনি পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।…

April 21, 2026

Weather Today: ফের সক্রিয় নিম্নচাপ রেখা, আসছে কালবৈশাখী, গরমের মধ্যেই ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায়?

উত্তরে বৃষ্টি আর দক্ষিণে তাপপ্রবাহ—দুইয়ের চাপে নাজেহাল বঙ্গবাসী। তবে এর মধ্যেই স্বস্তির খবর, ফের সক্রিয়…

April 21, 2026

চরম গরমে সতর্কতা! ‘সুপার এল নিনো’ কি আরও বিপদ ডেকে আনছে বাংলায়?

ভোটের আবহে যখন রাজনৈতিক পারদ চড়ছে, ঠিক তখনই প্রকৃতিও যেন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। দক্ষিণবঙ্গ…

April 21, 2026

রেশন দুর্নীতি মামলায় ED-এর তলব! ২২ এপ্রিল হাজিরা দিতে হবে নুসরত জাহানকে

রেশন দুর্নীতি তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরত…

April 21, 2026

ভোটের আগে রাজ্য জুড়ে মদের দোকান বন্ধ, আচমকা সিদ্ধান্তে বিভ্রান্ত সাধারণ মানুষ

বিধানসভা নির্বাচনের আবহে আচমকাই সোমবার থেকে রাজ্য জুড়ে মদের দোকান বন্ধ হয়ে গেল। প্রথম দফার…

April 21, 2026