দেব (Dev) ও শুভশ্রী (subhasree) একসময় টলিটাউনের মোস্ট হট অ্যান্ড হ্যাপেনিং জুটি ছিলেন। শুভশ্রীর একনিষ্ঠ প্রেমিক ছিলেন দেব। শুভশ্রীর লিভিং রুমের টেবিলে সাজানো থাকত দেবের ছবি। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে একসময় একে অপরকে চুম্বন করেছিলেন তাঁরা। সেই সময় ফিল্মেও দেব ও শুভশ্রীর জুটির ব্র্যান্ড ভ্যালু তৈরী হয়েছিল। কিন্তু হঠাৎই এক অজ্ঞাত কারণে দেব-শুভশ্রীর সম্পর্ক ভেঙে যায়। শুভশ্রী বিয়ে করেন পরিচালক রাজ চক্রবর্তীকে (Raj Chakraborty)-কে। তাঁদের ছেলের নাম ইউভান (yuvan)। দেব আপাতত রুক্মিণী মৈত্র-র সঙ্গে সম্পর্কে রয়েছেন।
কিন্তু দেব-শুভশ্রী জুটির ফিল্মগুলি ছিল সুপারহিট। তাঁদের ফিল্মের গানও হত মিউজিক্যাল হিট। সম্প্রতি আবারও খবরের শিরোনামে উঠে এলেন দেব-শুভশ্রী জুটি। তাঁদের অভিনীত ফিল্ম ‘রোমিও’-র হিট গান ‘মালা রে’-র সঙ্গে নাচে মেতে উঠেছেন বাংলাদেশের পাঁচ জওয়ান। এদিন দেবের ফ্যান ক্লাবের তরফ থেকে দেব নিজেই এই ভিডিওটি শেয়ার করেছেন টুইটারে। দেব ভিডিওটি শেয়ার করে ওই জওয়ানদের বিনীত প্রণাম জানিয়েছেন। 2011 সালে পরিচালক সুজিত মন্ডল (sujit mandal)-এর ফিল্ম ‘রোমিও’ মুক্তি পেয়েছিল। কিন্তু তারপর দশ বছর কেটে গেলেও কমেনি ‘রোমিও’-র জনপ্রিয়তা।
এই মুহূর্তে দেব নিজের ফিল্মের শুটিংয়, ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’ রিয়েলেটি শো এবং আসন্ন নির্বাচন নিয়ে তুমুল ব্যস্ত রয়েছেন। তবে কিছুদিনের মধ্যেই ‘ম্যাজিক মোমেন্টস’-এর আগামী ছবিতে দেখা যাবে দেব-কে। ছবিটি প্রযোজনা করছেন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly) ও শৈবাল চট্টোপাধ্যায় (shaibal chatterjee)। এর আগে লীনা ও শৈবালের প্রযোজনায় ‘সাঁঝবাতি’ ফিল্মে অভিনয় করেছিলেন দেব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…