আর কিছু দিন বাদেই বাঙালির প্রাণের পুজো, দুর্গা পুজো। আর খাদ্য রসিক বাঙালির পুজো কখনো খাবার ছাড়া সম্পূর্ণ হয়না। পুজোর কদিন কবজি ডুবিয়ে খেতে আর কিছু দিনের মধ্যেই আসছে ইলিশ।
ইতিমধ্যেই প্রায় ২০০ মেট্রিক টন ইলিশ পাঠিয়েছে প্রতিবেশী দেশ, সব মিলিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ১ হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ এল ভারতে। গত বছর বাংলাদেশ থেকে দুর্গাপুজোর আগে মোট ৫০০ টন ইলিশ আসে এ দেশে।
কিছু দিন আগেই দিঘা মোহনাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়েছিলো মৎসজীবীদের ৯ টি বালাঘর। যার জেরে ক্ষতি হয়েছে প্রায় ২০ লক্ষ টাকার ইলিশ মাছ। এছাড়াও পুড়েছে আরো কয়েকটি আড়ৎ। এভাবে মাছের আড়তে আগুন লাগার ঘটনায় কার্যত সিঁদুরে মেঘ দেখছেন মাছ ব্যবসায়ীরা।
কারণ বেশ কয়েক সপ্তাহ ধরেই বাজারে বেড়েছে ইলিশের চাহিদা তার মাঝে এই অঘটন যথেষ্ট চিন্তার কারণ। পুজোর আগে মাছের ক্ষতি মাছ ব্যবসায়ীদের কাছে এখন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই সব পেড়িয়ে আবার আম বাঙালির কপালে ইলিশ প্রাপ্তির সময় আসছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…