পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং “জামায়ত উলেমা-ই-হিন্দের” রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি CAA প্রত্যাহার করা না হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে হুমকি দিয়েছিলেন, তার বাংলাদেশ যাওয়ার ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
সুত্র থেকে জানা গেছে ১০ দিন আগে বাংলাদেশের ভিসার জন্য তিনি আবেদন করেছিলেন এবং তার টিকিট আগে থেকেই বুকিং করেছিলেন। তবুও তাকে ভিসা দেওয়া হয়নি। যদিও এর কারণ এখনও স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। তবে এটুকু বলা হয়েছে যে প্রযুক্তিগত কারণের জন্যে তার ভিসা প্রত্যাখ্যান করা হয়।
আরও পড়ুন : বিজেপি সরকারও মমতাকে ‘মুখ্যমন্ত্রী’ হিসেবে মানেন না, হুমকির সুরে বললেন রাহুল সিনহা
সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে “জামায়ত উলেমা ই হিন্দ”-র একটি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছিলেন, দরকার পড়লে অমিত শাহকে বিমানবন্দর থেকে বেরোতে দেওয়া হবে না। CAA প্রত্যাহার না করা হলে তাকে থামাতে সেখানে এক লাখ লোককে জড়ো করারও হুমকি দেন তিনি। তিনি আরও বলেন যে তারা আলোচনায় বিশ্বাসী না এবং তাদের সংগঠন কোনো মতেই এই আইন প্রনয়ণ করতে দেবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…