খেলা

এশিয়া কাপে সরাসরি ফাইনালে পৌঁছালো ভারত, পাকিস্তানের পাশাপাশি চরম বিপদে রয়েছে এই দল – ASIA CUP 2023

অপেক্ষার আর মাত্র কয়েকটি প্রহর। আগামী ১৭ই সেপ্টেম্বর এশিয়া কাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলংকার আর প্রেমাদাসা স্টেডিয়ামে। ইতিমধ্যে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল সুপার-৪ এর দুটি ম্যাচে জয় নিশ্চিত করে ১তম বার এশিয়া কাপের ফাইনাল খেলা নিশ্চিত করেছে। যার পরিপ্রেক্ষিতে বিপদসীমার পাশাপাশি পৌছে গেছে পাকিস্তানসহ বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে পরাজিত করে পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা পাকিস্তান এদিন ভারতের বিপক্ষে লজ্জাজনকভাবে পরাজিত হয়। যার পরিপ্রেক্ষিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে দলটি।

অন্যদিকে, এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার লড়াইয়ে প্রথম স্থানে রয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বে টিম বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে বিশাল ব্যবধানে পরাজয়ের সাথে সাথে দলটি হেরেছে শ্রীলঙ্কার সাথেও। যার ফলে -০.৭৪৯ রান রেট নিয়ে সুপার-৪ এর গুরুত্বপূর্ণ পয়েন্টস টেবিলের চতুর্থ স্থানে রয়েছে দলটি। মনে করা হচ্ছে, ইতিমধ্যে টিম টাইগার এশিয়া কাপ থেকে বিদায় নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে।

কারণ, আগামী ১৫ই সেপ্টেম্বর ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে ভারতের বিপক্ষে বাংলাদেশের নিশ্চিত করা একপ্রকার অসম্ভব টিম টাইগারদের। ফলে স্বাভাবিকভাবেই ভারতের বিপক্ষে মাঠে নামার পূর্বে এশিয়া কাপের মেগা লড়াই থেকে বাদ পড়েছে বাংলাদেশ। পাশাপাশি, আগামী ১৪ই সেপ্টেম্বর শক্তিশালী শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ওই ম্যাচই নির্ধারণ করবে চলতি এশিয়া কাপে ১৭ই সেপ্টেম্বর ভারতের বিপক্ষে কোন দল খেলবে ফাইনাল। তবে পয়েন্টস টেবিলে রান রেটের ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে থাকায় এই তালিকায় সুবিধাজনক স্থানে রয়েছে শ্রীলংকা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026