খেলা

IPL 2023: বিশেষ অনুরোধ KKR-এর, এই কারণে IPL থেকে নাম সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন সাকিব আল হাসান

অবশেষে সমস্ত জল্পনা সত্যি হতে চলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কঠিন সিদ্ধান্তের কারণে আইপিএল ২০২৩-এ আর দেখা যাবে না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। অফিসিয়াল ভাবে এই তথ্য প্রকাশ্যে না এলেও ধারণা করা হচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের বিশেষ অনুরোধে আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিতে রাজি হয়েছেন সাকিব আল হাসান।

আমরা আপনাদের জানিয়ে রাখি, আইপিএলের নিলাম থেকে ১ কোটি টাকা ব্যয় করে সাকিব আল হাসান এবং ৬০ লক্ষ টাকা ব্যয় করে লিটন কুমার দাসকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের আন্তর্জাতিক ম্যাচ থাকার দরুন এই দুই তারকা ক্রিকেটারকে আইপিএল খেলার ছাড়পত্র দিতে নারাজ সেদেশের ভোট সভাপতি নাজমুল হাসান পাপন।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে যত দিনে সাকিব আল হাসান কলকাতা শিবিরে যোগদান করবেন, ততদিনে আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলে ফেলবে কেকেআর শিবির। জানা যাচ্ছে, যদি বাংলাদেশী ক্রিকেটারা আইপিএলে যোগদান করেন, তবুও বেশি দিন নিজের দলের হয়ে মাঠে নামতে পারবেন না তারা। কারণ আগামী মাসের প্রথম সপ্তাহে আবারও আন্তর্জাতিক সিরিজ খেলার জন্য দেশে ফিরতে হবে তাদের।

পরিস্থিতির দিকে তাকিয়ে কলকাতা নাইট রাইডার্স চাইছে, অন্তত পুরো আইপিএলের আসরে উপলব্ধ থাকবেন এমন একজন ক্রিকেটারকে দলে নিতে। সে ক্ষেত্রে তারা সাকিব আল হাসানের কাছে বিশেষ অনুরোধ করেছে, যেন তিনি আইপিএলের আসর থেকে নিজের নাম তুলে নেন। সেক্ষেত্রে পুরো আসরের জন্য একজন বিদেশী ক্রিকেটারকে দলে নিতে পারবে তারা।

ধারণা করা হচ্ছে, সাকিব আল হাসানের উপর যখন এই প্রতিবন্ধকতা লেগেছে তখন সেই তালিকায় যুক্ত হবে লিটন কুমার দাসের নাম। পাশাপাশি বিভিন্ন মহলে গুঞ্জন উঠতে শুরু করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কঠিন সিদ্ধান্তের কারণে আগামী দিনে বাংলাদেশ ক্রিকেটারদের বহিষ্কার করতে পারে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026