খেলা

BAN Vs AFG: ৮৯ বছরের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেলো বাংলাদেশ! টাইগারদের মাথায় বিশ্ব রেকর্ড

টেস্ট ক্রিকেটে ২ দশকের বেশি সময় ধরে পদচারণা করলেও আজ পর্যন্ত সার্থকভাবে ক্রিকেট খেলার কোন রেকর্ড অর্জন করতে পারেনি বাংলাদেশ। তবে এবার ঘরের মাঠে টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বাধিক রানের ব্যবধানে জয়ের এক অনন্য রেকর্ড গড়েছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট ম্যাচে ৫৪৬ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সোনালী অধ্যায়ের সূচনা করেছে বাংলাদেশ।

শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, মিরপুরের জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে লিটন দাসের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে বিস্ময়কর এই রেকর্ড গড়ে বাংলাদেশ। ইতিপূর্বে টেস্ট ক্রিকেটে ইতিহাসের সর্বাধিক ব্যবধানে জয়লাভ করার রেকর্ড গড়েছিল ইংল্যান্ড। তারা ১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ৬৭৫ রানে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ১৯৩৪ সালে ইংল্যান্ডকেই হারিয়েছিল ৫৬২ রানে। আর এবার ৮৯ বছর পর বাংলাদেশ ৫৪৬ রানের ব্যবধানে আফগানিস্তানকে পরাজিত করে এই তালিকায় নিজেদের নাম লিখলো তৃতীয় স্থানে।

যদি ম্যাচের কথা বলি, তবে বাংলাদেশ এদিন দুই ইনিংস মিলিয়ে যথাক্রমে ৩৮২ রান এবং ৪ উইকেটের বিনিময়ে ৪২৫ রান করে। যার জবাবে আফগানিস্তানের দু’ইনিংসে যথাক্রমে ১৪৬ এবং ১১৫ রান করে। আমরা আপনাদের জানিয়ে রাখি, মিরপুরের ২২ গজে আফগানদের মোট রানের থেকে একাই ৯ রান বেশি করেছেন বাংলাদেশের সমালোচিত ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত! তিনি প্রথম ইনিংসে করেন ১৪৬ রান এবং দ্বিতীয় ইনিংসে করেন ১২৪ রান। যা আফগানিস্তানের দুই ইনিংস মিলিয়ে মোট রানের চেয়েও ৯ রান বেশি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026