হিরো আলম নেটমাধ্যমের অন্যতম ট্রোল কনটেন্ট। তিনি নেটিজেনদের কাছে হাসির খোরাক মাত্র। তার হাব-ভাবে, আচার-আচরণ, আশাক-পোশাক রীতিমতো হাস্যকর। নিজের কারণেই সকলের কাছে হাসির খোরাক হন তিনি। বেসুরো গলায়, ভুলভাল কথায়, গান গেয়ে নেটমাধ্যমে ভাইরাল হন তিনি। সম্প্রতি আবারও বাংলাদেশের বগুড়ার আশরাফুল হোসেন নিজেকে হাসির খোরাক বানালেন সকলের মাঝে।
বলিউডের তারকারা শুধুমাত্র নিজেদের দেশেই নয় গোটা বিশ্বের মানুষের কাছে পরিচিত। সেই বলিউডেই এমন অনেক অভিনেত্রীরা রয়েছেন যাদের সাথে স্ক্রিন শেয়ার করার স্বপ্ন থাকে বহু হিরোদেরই। তবে সম্প্রতি বাংলাদেশের হিরো আলম বলি ডিভা দীপিকা পাডুকোনের সাথে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন, যা শুনে চোখ কপালে উঠেছে অধিকাংশের।
তার কথায় তিনি বলিউডের পর্দায় অভিনয় করতে রাজি আছেন যদি দীপিকা পাডুকোনের সাথে অনস্ক্রিন রোমান্স করার সুযোগ পান। তার এই বক্তব্য শুনে হাসছে গোটা নেটপাড়া। খুব স্বাভাবিকভাবেই নিজের এই দুঃসাহসিক মন্তব্যের জন্য আবারো নেটদুনিয়ায় নেটনাগরিকদের অধিকাংশের মাঝে হাসির খোরাক হয়েছেন তিনি।
উল্লেখ্য, হিরো আলমের বিরুদ্ধে অনেক অভিযোগই রয়েছে। রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীত অবমাননার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অশ্লীল গান গাওয়ার অভিযোগও রয়েছে তার উপর। তিনি নিজেকে শিল্পী হিসেবে দাবি করলেও বেশিরভাগ মানুষের কাছেই তিনি শুধুমাত্র ট্রোল কনটেন্ট। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চা চলছে হিরো আলমকে নিয়েই। কারণ তার সাম্প্রতিক বেফাঁস মন্তব্যই নেটদুনিয়ায় তাকে নিয়ে চর্চা হওয়ার কারণ। তবে বলাই বাহুল্য, বাংলাদেশের এই হিরো আলম নিজের অদ্ভুত কাজকর্মের জন্যই সকলের কাছে নিজের একটা আলাদা পরিচিতি অর্জন করেছেন সেটা ইতিবাচক হোক কিংবা নেতিবাচক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…