বিনোদন

Pori Moni: বাংলাদেশের এই নায়িকা পেশা বদলে সাংবাদিকের দায়িত্ব নিলেন! পরীমনি ফের চর্চায়

স্মৃতি শামসুন্নাহার, যিনি পরীমনি নামে অধিক পরিচিত দুই বাংলাতে। একদিকে বাংলাদেশী মডেল ও অভিনেত্রী দুই হিসেবে বেশ খ্যাত। তবে বেশ কিছুদিন ধরে নানান বিতর্কে এই ঢালিউড অভিনেত্রীর নাম উঠে আসছে। গত মাসের ৪ তারিখে ঢাকার বনানী এলাকার বাড়িতে অভিযান চালিয়ে পরীমণিকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। টানা ২৭ দিন জেলে থাকার পরে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে ছাড়া পান এই অভিনেত্রী।

এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে চর্চিত নাম পরীমনি। জেল থেকে হেফাজতে বেরিয়েও বারবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। কখনও শেখ হাসিনাকে চিঠি লিখছেন , তো কখনও পুলিশ আধিকারিকের সাথে ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল হওয়ার জন্য৷ আবার কখনো বান্ধবীর থেকে উপহার পাচ্ছেন ১ লাখের আইফোন। তাই বাংলাদেশের চর্চার কেন্দ্রবিন্দু থেকে কোনোভাবে সড়ানো হচ্ছেনা।

তবে এবার পরীমনি ফিরলেন নিজের কাজে। অনেক হয়েছে তর্ক বিতর্ক। পরীমনি নিজের অভিনয়ের জন্য খ্যাত তাই ফের শ্যুটিং ফ্লোরে ফিরলেন। বাংলাদেশের এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত সপ্তাহে মঙ্গল ও বুধবার বেছে নিয়েছিলেন নিজের পরবর্তী সিনেমা ‘মুখোশ’ ছবির ডাবিংয়ের জন্য। ‘মুখোশ’ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা রোশন। আর এই সিনেমায় একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। সত্যি সত্যি রিপোর্টার হননি।

ডাবিং প্রসঙ্গে ঢালিউডের এই অভিনেত্রী এক সংবাদমাধ্যমে জানান, কাজে ফিরতে পেরে তিনি খুন খুশি। দেশের মানুষ তাঁকে তাঁর সিনেমার জন্য ভালোবেসেছে। তাদের সেই ভালোবাসার প্রতিদান তিনি সিনেমার অভিনয়ের মাধ্যমেই ফিরিয়ে দিতে চান। তাই নিয়মিত কাজ করে যেতে চান।

এছাড়া মুখোশ ছাড়াও স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকাতেও দেখা যাবে পরীমনিকে। পরীমনির মাদক মামলার জন্য শ্যুটিং শিডিউল খানিক পিছিয়ে গিয়েছে। তবে তাঁর জন্য তিনি কোনো ছবি থেকে সরে আসেননি৷ এই নতুন ছবির পরিচালক রাশিদ পলাশ জানিয়ে দিয়েছেন, তাঁর ছবি ‘প্রীতিলতা’-য় মুখ্য চরিত্রে অভিনয় করবেন পরীমনিই। অন্য কোনও ভাবনাই তাঁর মাথায় নেই। সবসময় তিনি নায়িকার পাশে থাকবেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026