বর্তমানে বেশিরভাগ মানুষেরই একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে। অনেকে নিয়মিত লেনদেন করলেও, অনেকে তাদের কতগুলি অ্যাকাউন্ট আছে তাও ভুলে যান। দীর্ঘদিন লেনদেন না করলে অসুবিধার সম্মুখীন হতে পারেন। সাধারণত এই ধরনের অ্যাকাউন্ট কে নিষ্ক্রিয় একাউন্ট হিসেবে বন্ধ করে দিয়ে থাকে যে কোন ব্যাংক। যদি আপনার এরকম কোন অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সেই অ্যাকাউন্ট আবারও নতুন করে চালু করাটা খুব একটা সহজ কাজ নয়। এজন্য আপনাকে একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আপনি বন্ধ হয়ে যাওয়া একাউন্ট আবারও চালু করবেন।
কতদিন লেনদেন না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে?
কোন ব্যাংক অ্যাকাউন্টে দুই বছরের বেশি সময় ধরে লেনদেন না করলে ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেয়।
নিষ্ক্রিয় অ্যাকাউন্টের কি হবে?
নিষ্ক্রিয় অ্যাকাউন্ট থেকে লেনদেন করা যাবে না।
অ্যাকাউন্টে থাকা টাকা যেমন আছে তেমনি থাকবে। ব্যাংক নিয়মিত সুদ প্রদান করবে।
নিষ্ক্রিয় অ্যাকাউন্ট নিয়মিত করবেন কিভাবে?
ব্যাংকে গিয়ে KYC করতে হবে।
প্যান, আধারের মতো গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে।
যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে উভয় অ্যাকাউন্টধারককে KYC করতে হবে।
নিষ্ক্রিয় অ্যাকাউন্ট নিয়মিত করার জন্য কোনো চার্জ নেই।
সমাধান:
২ বছরের মধ্যে অন্তত একবার অ্যাকাউন্ট থেকে টাকা তুললে অ্যাকাউন্ট সক্রিয় থাকবে। অথবা অপ্রয়োজনীয় অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…