নিউজ

Bank Account Closed: বন্ধ হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জেনে নিন কি করবেন

আজকালকার দিনে প্রায় প্রত্যেকটি মানুষ কোনো না কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে রাখেন। এরমধ্যে যাদের যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তাদের জন্য এল বড় আপডেট। ব্যাঙ্ক সরাসরি জানিয়ে দিয়েছে যে পিএনবি একটি বড় পরিবর্তন করতে চলেছে যার ফলে লক্ষ লক্ষ গ্রাহক ওই দিনের পর থেকে আর্থিক লেনদেনসহ অনেক ব্যাঙ্কিং কাজকর্ম আর করতে পারবেন না। আসলে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কেন? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ব্যাঙ্কটি ৩০ মে ২০২৪-এর আগে কোনও লেনদেন না হওয়া এবং ন্যূনতম ব্যালেন্স না থাকা এমন লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটি প্রায় ১৮ কোটি গ্রাহককে প্রভাবিত করতে পারে, যাদের PNB-তে একাধিক অ্যাকাউন্ট রয়েছে। ন্যূনতম ব্যালেন্স না থাকা অ্যাকাউন্ট বা ৩ বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে। জানা গেছে, আগামী ১ জুন ২০২৪ থেকে অ্যাকাউন্টগুলি বন্ধ করা শুরু হবে।

ব্যাঙ্কিং পরিষেবা আরও নিরাপদ করতে, ব্যাঙ্ক জালিয়াতির ঝুঁকি কমাতে এবং অ-ব্যবহৃত অ্যাকাউন্টগুলির রক্ষণাবেক্ষণের খরচ কমানোর উদ্দেশ্যে এই বড় পদক্ষেপ নিচ্ছে PNB। যদি আপনার PNB-তে এমন কোনও অ্যাকাউন্ট থাকে যা ৩ বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয়, তাহলে ৩১ মে ২০২৪-এর মধ্যে KYC আপডেট করে অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় করুন। এরপর অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রক্ষা করুন। আর নিয়মিতভাবে অ্যাকাউন্ট ব্যবহার করুন। প্রয়োজনে আপনার নিকটস্থ PNB শাখায় যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস জানুন।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026