পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) অ্যাকাউন্ট গ্রাহকের জন্য নির্দেশিকা জারি করা হল। এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য নয়া আপডেট দিল ব্যাঙ্ক। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে সমস্ত গ্রাহকরা একেবারে নিষ্ক্রিয় অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কোনও আর্থিক লেনদেন করা হয়নি, সেই সমস্ত গ্রাহকদের জন্য এবার নতুন নির্দেশিকা জারি করা হল।
আপনার কি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট্ রয়েছে? তবে এই প্রতিবেদনটি আপনার অনেক কাজে আসতে চলেছে। পিএনবি সম্প্রতি একটি জরুরি নির্দেশিকা জারি করেছে। যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে বিগত তিন বছরে কোনো আর্থিক লেনদেন করা হয়নি, উপরন্তু অ্যাকাউন্টে ব্যালেন্সও নেই, তাদের উদ্দেশে এবার সতর্ক করল ব্যাঙ্ক। এক মাসের মধ্যেই এই ধরণের অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে পিএনবি তরফে।
এক্স হ্যান্ডেলে এ বিষয়ে একটি নির্দেশিকা জারি জন্য হয়েছে পিএনবির তরফে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত তিন বছর গোনা হবে। এই সময়কালের মধ্যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে কোনো রকম আর্থিক লেনদেন করা হয়নি, সেগুলি এবার বন্ধ করে দেওয়া হবে। এই নির্দেশিকা জারি হওয়ার এক মাসের মধ্যেই বিনা কোনো নোটিশে বন্ধ করে দেওয়া হবে এই ধরণের নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি। যদি গ্রাহকরা অ্যাকাউন্টগুলি টিকিয়ে রাখতে চান তবে ব্যাঙ্কের নির্দিষ্ট শাখায় গিয়ে কেওয়াইসি জমা করতে হবে।
ওই নির্দেশিকায় আরো জানানো হয়েছে, ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা অ্যাকাউন্টগুলি, অ্যাকটিভ স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন যুক্ত লকার, অনূর্ধ্ব ২৫ বছরের গ্রাহকদের স্টুডেন্ট অ্যাকাউন্ট, PMJJBY/PMSBY/SSY এর মতো কারণে খোলা অ্যাকাউন্ট, API, DBT র জন্য খোলা অ্যাকাউন্ট আর আদালত, আয়কর দফতর বা এমন কোনো প্রতিষ্ঠানের নির্দেশে ফ্রিজ করে দেওয়া অ্যাকাউন্টগুলি এই নিয়মের আওতায় পড়ছে না। অর্থাৎ সেগুলি বন্ধ হয়ে যাওয়ার কোনো চিন্তা নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…