নিউজ

Cash Limit: ৩০,০০০ টাকার বেশি থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হবে, RBI কি সত্যিই এমন নিয়ম এনেছে?

১০০০ টাকার নোট বন্ধের পর ২০০০ টাকার নোটও বন্ধের খবরে ব্যাংকিং নিয়ম নিয়ে জনগণের মনে উদ্বেগ দেখা দিয়েছে। হটাৎ করেই এই নোটবন্দির খবর সবাইকে চমকে দিয়েছিল। তাই এখনও টাকা বা ব্যাঙ্কিং সংক্রান্ত কোনো খবর ভাইরাল হলে, মানুষ উদ্বেগে পরে যান। বেশ কিছুদিন ধরে প্রায় সব সোশাল মিডিয়াতে একটি খবর ছড়িয়ে পড়েছে যাতে বলা হচ্ছে যে RBI নাকি নির্দেশ দিয়েছে ৩০,০০০ টাকার বেশি টাকা থাকলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের করে দেওয়া হবে। এই খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সত্যিই কি RBI এমন নির্দেশ দিয়েছে? সত্যিটা কি? জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এই খবরকে ভুয়া বলে ফ্যাক্ট চেক করেছে। PIB স্পষ্ট করে বলেছে যে, RBI এই ধরণের কোনো নিয়ম বলবৎ করছে না। এই খবর সম্পূর্ণ মিথ্যা। তবে অনেকেই জানতে চান ব্যাংকে কত টাকা রাখা যাবে? RBI-এর নিয়ম অনুযায়ী, ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রাখা যাবে তার কোনো সীমা নেই। আপনি হাজার, লক্ষ, কোটি টাকা যত খুশি রাখতে পারেন। তবে, অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখা বাধ্যতামূলক। ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ প্রতিটি ব্যাংকের জন্য আলাদা।

অন্যদিকে ক্যাশ ডিপোজিটের ক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে। একবারে সেভিংস অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা ক্যাশ জমা করা যাবে। এক বছরে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা ক্যাশ জমা করা যাবে। ১০ লক্ষ টাকার বেশি ক্যাশ জমা করার জন্য অনলাইন ট্রান্সফার ব্যবহার করতে হবে। RBI ব্যাংকগুলিকে ১০ লক্ষ টাকার বেশি লেনদেনের উপর নজর রাখার নির্দেশ দিয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026