ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

চেক লিখতে গিয়ে এই সাতটি ভুল কিন্তু করবেন না, নাহলে কিন্তু হতে হবে সর্বস্বান্ত

আপনি যদি এখনো অর্থ লেনদেনের জন্য চেক ব্যবহার করেন তাহলে এই খবরটি শুধুমাত্র আপনার জন্যই। আপনাদের জানিয়ে রাখি, আপনি যদি চেক পূরণের সময় এই সাতটি ভুল করেন তাহলে আপনাকে কিন্তু বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে। শুধুমাত্র এই ছোট ছোট ভুল করার ফলেই কিন্তু আপনার চেক বাউন্স হয়ে যেতে পারে। শুধু তাই নয় আপনি প্রতারকের শিকারও হতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি থাকবেন সুরক্ষিত।

১. ভুল ভাবে স্বাক্ষর করবেন না

প্রায়শই আপনি তাড়াহুড়ো করে একটি চেকে স্বাক্ষর করতে গিয়ে ভুল করে বসেন। কিন্তু যদি আপনি চেকে স্বাক্ষর ভুল করেন তাহলে কিন্তু আপনার চেক কোনভাবেই পাস হবে না। উপরন্তু এই ভুলের কারণে আপনার চেক বাউন্স হয়ে যেতে পারে।

২. ফাঁকা চেকে স্বাক্ষর করবেন না

ভুল করে হলেও কোনদিন ফাঁকা চেকে স্বাক্ষর করে দেবেন না। আপনি যদি এটা করেন তাহলে কিন্তু একটা বিরাট ভুল হবে আপনার। তবে এই ভুলটা আপনার ক্ষতির কারণও হয়ে উঠতে পারে। মনে রাখবেন চেক প্রদানকারীর নাম তারিখ এবং পরিমাণ লেখার পরেই কিন্তু চেকের স্বাক্ষর করবেন।

৩. স্থায়ী কালি ব্যবহার করুন

চেকে স্বাক্ষর করার সময় সব সময় ডটপেন ব্যবহার করবেন। ফাউন্টেন পেন বা জেল পেন দিয়ে স্বাক্ষর করবেন না। এছাড়াও, এমন কোন কালি ব্যবহার করবেন না যেগুলো কিছু সময়ের পরে মুছে যায়।

৪. কাউকে ফাঁকা চেক স্বাক্ষর করা অবস্থায় দেবেন না

আপনার অবশ্যই মনে রাখা উচিত, কখনোই কাউকে ব্ল্যাংক চেক দেবেন না। যতই বিশ্বাস জনক লোক হোক না কেন, তাকে আপনি কখনোই এই চেক ইস্যু করতে পারেন না। এমন পরিস্থিতিতে আপনার সেই চেকে অ্যামাউন্ট বসিয়ে যে কেউ আপনার একাউন্ট থেকে অর্থ তুলে নিতে পারে।।

৫. ONLY লিখতে ভুলবেন না

চেকে টাকার পরিমাণ লেখার পরে অবশ্যই ONLY কথাটা লিখবেন। এটা না লিখলে কিন্তু আপনি প্রতারকের জালে ফেঁসে যেতে পারেন।

৬. বাতিল চেক ব্যবহার করুন

আপনাকে যদি একাউন্টের বিবরনের জন্য একটি চেক দিতে বলা হয় তাহলে অবশ্যই ক্যানসেল চেক দেবেন।

৭. ফোন নম্বর ছাড়া চেক দেবেন না

আপনি যখনই কাউকে একটি স্বাক্ষরিত চেক দেবেন, তখনই চেকের পিছনে আপনার স্বাক্ষর এবং ব্যাংকের সাথে লিংক করা ফোন নম্বর লিখে দেবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026