ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ব্যাংক একাউন্ট বন্ধ করলে কত টাকা দিতে হয় চার্জ? জানুন আলাদা আলাদা ব্যাংকের বিভিন্ন রেট – BANK ACCOUNT CLOSURE

আজকের দিনে একজন ব্যক্তির বিভিন্ন ব্যাংকে ২ থেকে তিনটি করে আলাদা আলাদা ব্যাংক একাউন্ট থাকে। তারা জানেনা বিভিন্ন ব্যাংকে একাউন্ট করলে আলাদা আলাদা ফি জমা দিতে হয়। অর্থাৎ আপনি যদি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাখেন তাহলে সব ব্যাংকের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আলাদা চার্জ আপনাকে দিতে হবে। এই কারণেই ব্যাংক আপনার একাউন্ট থেকে মাঝেমধ্যে চার্জ কেটে নেয়। কিন্তু কিভাবে আপনি এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজ করবেন। এইসব নিয়ে এই আজ আমরা আপনাকে একটা দারুন টিপস দিতে চলেছি যার সাহায্যে আপনি আপনার খালি পড়ে থাকা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন এবং টাকা সেভ করতে পারেন।

ব্যাংক একাউন্ট ক্লোজ করার দিকে সব থেকে ভালো ব্যাংক হল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। যদি আপনি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট করেন এবং আপনি এক বছর পরে আপনার একাউন্ট বন্ধ করতে চান তাহলে আপনি খুব সহজে এই অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন। যদি আপনার এসবিআই অ্যাকাউন্ট ১৫ দিন থেকে ১ বছরের মধ্যে বন্ধ করতে হয় তাহলে কিন্তু আপনাকে ৫০০ টাকা চার্জ দিতে হবে এবং আপনাকে অতিরিক্ত জিএসটি শুল্ক দিতে হবে।

আপনি যদি এইচডিএফসি ব্যাংকের একাউন্ট ১৪ দিনের মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেন তাহলে আপনাকে কোন টাকা দিতে হবে না। তবে আপনি যদি ১৫ দিন থেকে ১২ মাসের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করেন তাহলে আপনাকে ৫০০ টাকা চার্জ দিতে হবে। প্রবীন নাগরিকদের জন্য এই চার্জ ৩০০ টাকা।

আপনি যদি কানারা ব্যাংকে একাউন্ট করেন তাহলে ১৪ দিনের মধ্যে একাউন্ট বন্ধ করলে আপনাকে কোন টাকা দিতে হবে না। তবে আপনি যদি ১৫ দিন থেকে এক বছরের মধ্যে একাউন্ট বন্ধ করেন তাহলে আপনাকে ২০০ টাকা দিতে হবে এবং তার সাথেই দিতে হবে অতিরিক্ত জিএসটি। অন্যদিকে যদি আপনি এক বছর পরে আপনার অ্যাকাউন্ট বন্ধ করেন তাহলে আপনাকে ১০০ টাকা দিতে হবে এবং তার সাথেই দিতে হবে অতিরিক্ত জিএসটি শুল্ক।

ব্যাংকের একাউন্ট বন্ধ করতে হলে সবার আগে আপনাকে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে। তার কাছে একটি চিঠি লিখতে হবে যাতে আপনাকে এই অ্যাকাউন্ট বন্ধ করার কারণ জানাতে হবে। এর সাথেই আপনাকে একটি পাসবুকের ফটোকপি এবং ডেবিট কার্ড দিতে হবে। এছাড়াও একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগাতে হবে। সব মিলিয়ে আপনাকে একটি ফরম ফিলাপ করতে হবে এরপর। এর মধ্যে আপনাকে সমস্ত তথ্য লিখে জমা করতে হবে। তারপরে ব্যাংকের কর্মীদের কাছে অথবা ব্যাংকের ম্যানেজারের কাছে এই ফরম জমা করতে হবে এবং কিছুদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026