ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

১লা জুলাই থেকে পাল্টে যাচ্ছে LPG সিলিন্ডার, ক্রেডিট কার্ড এবং ফিক্স ডিপোজিটের নিয়ম, জানুন বিশদে

জুন মাস শেষ হতে চলেছে, আগামী সপ্তাহ থেকে শুরু হবে জুলাই। আইটিআর (আয়কর রিটার্ন) এবং কেন্দ্রীয় বাজেটের কারণে এই মাসটি গুরুত্বপূর্ণ হলেও, ১ জুলাই থেকে অনেক আর্থিক নিয়ম পরিবর্তন হতে চলেছে। এলপিজি সিলিন্ডারের দাম, ব্যাংকের বিশেষ এফডি এবং ক্রেডিট কার্ড বিল পরিশোধের ক্ষেত্রে পরিবর্তন আসবে। আজকের প্রতিবেদনে আমরা সেই বিষয়গুলোই তুলে ধরব।

এলপিজি সিলিন্ডারের দাম:

প্রতি মাসের প্রথম তারিখে এলপিজি সিলিন্ডারের দাম আপডেট করা হয়। বিগত ১ মে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়েছিল তেল কোম্পানিগুলো। ১ জুলাই সিলিন্ডারের দাম কমানো হবে, বাড়ানো হবে, নাকি অপরিবর্তিত থাকবে তা এখনও অজানা।

ব্যাংকের বিশেষ এফডি:

* ইন্ডিয়ান ব্যাঙ্ক:

এই ব্যাংকটি Ind Super 400 (৪০০ দিনের এফডি) এবং Ind Supreme 300 days (৪০০ দিনের এফডি) নামে দুটি বিশেষ এফডি চালু করেছে। এই এফডিতে বিনিয়োগের শেষ তারিখ ৩০ জুন ২০২৪। সাধারণ নাগরিক ৭.২৫%, সিনিয়র সিটিজেন ৭.৭৫% এবং সুপার সিনিয়র সিটিজেন ৮.০০% সুদ পাবেন। এটি একটি কলেবল এফডি, যার মানে যে যখন খুশি তখন টাকা তুলতে পারবেন।

* পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক:

এই ব্যাংকটি ২২২ দিন, ৩৩৩ দিন এবং ৪৪৪ দিন মেয়াদের বিশেষ এফডি স্কিম চালু করেছে। এই এফডিতে বিনিয়োগের শেষ তারিখ ৩০ জুন ২০২৪। সর্বোচ্চ ৮.০৫% সুদ পাওয়া যায়।

ক্রেডিট কার্ড বিল পরিশোধ:

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ১ জুলাই ২০২৪ থেকে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট সংক্রান্ত নতুন নিয়ম জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ক্রেডিট কার্ডের বিল পরিশোধের প্রক্রিয়ায় পরিবর্তন আসবে। PhonePe, Cred, BillDesk এবং Infibeam Avenues-এর মতো ফিনটেক প্ল্যাটফর্মগুলিতে এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়বে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026