নিউজ

Bank Holiday: নভেম্বর মাসের এই সপ্তাহে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৪ দিন, জেনে নিন বিস্তারিত

বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে। তাই যাতে মানুষকে সমস্যা না করতে হয় সেই কথা বিচার করে আজকের এই প্রতিবেদন।

গত অক্টোবর মাসে বিভিন্ন পূজা পার্বণের জন্য অনেক ছুটি ছিল ব্যাঙ্কে। এই নভেম্বর মাসে অত ছুটি না থাকলেও, গোটা মাসে মোট ১০ দিন বিভিন্ন শহরে বিভিন্ন পুজো পার্বণ এবং সাপ্তাহিক ছুটির জন্য ব্যাংক বন্ধ থাকবে। তার মধ্যে এই সপ্তাহে অর্থাৎ ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৪ টি ছুটি আছে। কোন কোন দিন ছুটি আছে তা জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়তে হবে। তবে সেইসাথে আপনাদের জানিয়ে রাখি যে ব্যাংক বন্ধ থাকলেও এইসব দিনে অনলাইনে ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করা যাবে।

৭-১৩ নভেম্বরের মধ্যে ৪ দিনের ছুটির তালিকা:

৮ নভেম্বর ২০২২: গুরু নানক জয়ন্তী/কার্তিকা পূর্ণিমা/রাহাস পূর্ণিমা/ভাঙ্গালা উত্সব- আগরতলা, ব্যাঙ্গালোর, গ্যাংটোক, গুয়াহালটি , কোচি, পানাজি, পটনা, শিলং-এবং তিরুবনন্তপুরম ছাড়া অন্য জায়গায় ব্যাঙ্ক বন্ধ।

১১ নভেম্বর ২০২২: কানাকদাসা জয়ন্তী/ভাংলা উত্সব – ব্যাঙ্গালোর এবং শিলং-এ ব্যাঙ্ক বন্ধ।

১২ নভেম্বর ২০২২: শনিবার (মাসের দ্বিতীয় শনিবার)।

১৩ নভেম্বর ২০২২: রবিবার (সাপ্তাহিক ছুটি)।

Nirajana Nag

Recent Posts

২০০ টাকারও কমে ৩৫ দিনের প্ল্যান! BSNL-এর এই অফারে চাপে Jio-Airtel

কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…

April 2, 2026

স্কুল খুলেই ছুটি! ৩ এপ্রিল কেন বন্ধ সব স্কুল? জেনে নিন সম্পূর্ণ তালিকা

এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…

April 2, 2026

গরমের ফাঁদে ঝড়ের আঘাত! দক্ষিণবঙ্গে কবে নামবে কালবৈশাখী? বড় আপডেট আবহাওয়া দফতরের

মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…

April 2, 2026

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026