ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bank Holiday: হোলির সময় টানা 6 দিন ব্যাংক বন্ধ থাকবে, এই সপ্তাহেই শেষ করে ফেলুন এই গুরুত্বপূর্ণ কাজগুলো

আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে হোলি উৎসব এবং আর্থিক কাজকর্ম শেষ করার জন্য ৩১ তারিখটাই হলো শেষ তারিখ। অর্থাৎ দেখতে গেলে আর খুব একটা বেশি কিন্তু সময় বাকি নেই। সেই কারণেই এই মার্চ মাসে আপনাকে আপনার সমস্ত কাজ শেষ করতে হবে। এটা না করলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। আপনাদের জানিয়ে রাখি হোলির সময় টানা ছয় দিন পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাংকের জারি করা তালিকা থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। এবছরের হোলি উৎসব পালিত হবে ২৫ মার্চ এবং এই উপলক্ষে সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। এর পাশাপাশি চতুর্থ শনি এবং রবিবার বন্ধ থাকবে সমস্ত ব্যাংক। চলুন তাহলে দেখে নেওয়া যাক কেন টানা ছয় দিন ব্যাংক বন্ধ থাকবে সারা ভারতে?

২২ মার্চ ২০২৪ বিহার দিবসের কারণে পাটনায় ব্যাংক বন্ধ থাকবে। ২৩ মার্চ ২০২৪ চতুর্থ শনিবারের কারণে ব্যাংক বন্ধ থাকবে সারা ভারতে। ২৪ মার্চ ২০২৪ রবিবার হওয়ার কারণে সারা ভারতে ব্যাংক বন্ধ থাকবে। ২৫ মার্চ ২০২৪ হোলির কারণে বেঙ্গালুরু ভুবনেশ্বর চেন্নাই ইম্ফল কোচি কোহিমা পাটনা শ্রীনগর এবং ত্রিবান্দ্রম ছাড়া বাকি সব জায়গায় ব্যাংক বন্ধ থাকবে। ২৬ মার্চ ২০২৪ হোলি বা ইয়াওসং দিবসের কারণে ভোপাল ইম্ফল এবং পাটনায় ব্যাংক বন্ধ থাকবে। ২৭ মার্চ ২০২৪ হোলির কারণে পাটনা ব্যাংক বন্ধ থাকবে।

রিজার্ভ ব্যাংকের ক্যালেন্ডার অনুযায়ী টানা ছয় দিন ব্যাংক বন্ধ থাকবে। হোলি ২০২৪ উপলক্ষে আগরতলা আমেদাবাদ আইজল বেলাপুর ভোপাল চন্ডিগড় দেরাদুন গ্যাংটক গুয়াহাটি হায়দ্রাবাদ ইটানগর জয়পুর জম্মু কানপুর কলকাতা লখনৌ মুম্বাই নাগাদপুর নয়াদিল্লি পানাজি রায়পুর রাচি শিলং এবং শিমলায় ব্যাংক বন্ধ থাকবে। ২৯ মার্চ শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষে ত্রিপুরা আসাম রাজস্থান জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশ ছাড়া সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে। ৩০ মার্চ ২০২৪ চতুর্থ শনিবারের কারণে ব্যাংক বন্ধ থাকবে। অন্যদিকে ৩১ মার্চ ২০২৪ রবিবার হওয়ার কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026