ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Bank Holiday in December: ডিসেম্বরে ১৮ দিন বন্ধ থাকবে ব্যাংক, জেনে নিন ছুটির সম্পূর্ণ ক্যালেন্ডার

আপনার যদি ব্যাংকের কোন কাজ থাকে তাহলে এই মাসের মধ্যে সেরে ফেলুন কারণ আগামী ডিসেম্বর মাসে ব্যাংক কিন্তু ১৮ দিনের জন্য বন্ধ থাকবে। ডিসেম্বরে যদি আপনাকে ব্যাংকে যেতে হয় তাহলে আগে থেকে আপনাকে ছুটির তালিকা দেখে নিতে হবে। সব রাজ্যে যদিও ১৮ দিনের জন্য ব্যাংক বন্ধ নেই, কিন্তু সব মিলিয়ে আর বি আই এর ছুটির তালিকা অনুযায়ী ১৮ দিনের জন্য ব্যাংক বন্ধ রয়েছে সারা ভারতে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে চলুন দেখে নেওয়া যাক কোন কোন দিন ব্যাংক থাকবে বন্ধ।

১ ডিসেম্বর ২০২৩ – এই দিন রাজ্য উদ্বোধন দিবসের কারণে অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড এই দুটি রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে

৩ ডিসেম্বর ২০২৩ – ব্যাংক বন্ধ থাকবে রবিবার হওয়ার কারণে

৪ ডিসেম্বর ২০২৩ – সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উৎসবের কারণে গোয়াতে ব্যাংক বন্ধ থাকবে।

৯ ডিসেম্বর ২০২৩ – দ্বিতীয় শনিবার হওয়ার কারণে ব্যাংক বন্ধ থাকবে।

১০ ডিসেম্বর ২০২৩ – রবিবার হওয়ার কারণে ব্যাংক বন্ধ থাকবে।

১২ ডিসেম্বর ২০২৩ – এই দিন মেঘালয় ব্যাংক বন্ধ থাকবে পা-টগান নেংমিঞ্জা সাংমার কারণে

১৩ ডিসেম্বর ২০২৩ – লোসুং/নামসুং এর কারণে সিকিমে ব্যাংক বন্ধ থাকবে।

১৪ ডিসেম্বর ২০২৩ – লোসুং/নামসুং এর কারণে সিকিমে ব্যাংক বন্ধ থাকবে।

১৭ ডিসেম্বর ২০২৩ – রবিবারের কারণে এই দিন থাকবে ছুটি।

১৮ ডিসেম্বর ২০২৩ – মেঘালয় ইউ সোসো থামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাংক ছুটি থাকবে।

১৯ ডিসেম্বর ২০২৩ – গোয়া মুক্তি দিবসের কারণে গোয়াতে ব্যাংক ছুটি থাকবে

২৩ ডিসেম্বর ২০২৩ – চতুর্থ শনিবার হওয়ার কারণে সারা ভারতে ব্যাংক ছুটি থাকবে।

২৪ ডিসেম্বর ২০২৩ – রবিবার হবার কারণে সারা ভারতে ব্যাংক ছুটি থাকবে।

২৫ ডিসেম্বর ২০২৩ – বড়দিন/ ক্রিসমাস থাকার কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।

২৬ ডিসেম্বর ২০২৩ – মিজোরাম, নাগাল্যান্ড এবং মেঘালয়ে ক্রিসমাস উদযাপনের কারণে ব্যাংক বন্ধ থাকবে

২৭ ডিসেম্বর ২০২৩ – ক্রিসমাস থাকার কারণে নাগাল্যান্ডে ব্যাংক বন্ধ থাকবে

৩০ ডিসেম্বর ২০২৩ – ইউ কীয়াং নাংবাহর কারণে মেঘালয় রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে

৩১ ডিসেম্বর ২০২৩ – রবিবার থাকার কারণে সারা ভারতে ব্যাংক ছুটি থাকবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026