ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

(Bank Holiday) আগামীকাল ৬ জানুয়ারি কি ব্যাংক ছুটি থাকবে? জানুয়ারিতে ব্যাংক ছুটির সমস্ত তালিকা জেনে নিন

জানুয়ারি মাসে কিন্তু একটা দীর্ঘ সময় পর্যন্ত ব্যাংক থাকবে ছুটি। আর এই দিনগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে ভারতের সাধারণ মানুষের জন্য। যদি আপনার জানুয়ারি মাসে ব্যাংক সম্পর্কিত কোন কাজ থাকে তাহলে আপনাকে আগে থেকেই সেটা সেরে ফেলতে হবে। এই মাস থেকে এখনো পর্যন্ত শনিবারে ব্যাংকের ছুটি চালু না হলেও, খুব শীঘ্রই এই নতুন নিয়ম চালু হবে। যেহেতু, আগামীকাল অর্থাৎ ৬ জানুয়ারি মাসের প্রথম শনিবার তাই ব্যাংক আগামীকাল খোলা থাকবে। তবে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার কিন্তু ব্যাংক সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

এর পাশাপাশি জানুয়ারি মাসে শনি এবং রবিবার সহ মোট ১৬ টি ছুটি রয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন স্থানীয় উৎসব এবং রীতিনীতি অনুসারে অনেক রাজ্যে বিভিন্ন ছুটি রয়েছে গোটা জানুয়ারি মাসে। ৭, ১৪, ২১ এবং ২৮ তারিখ জানুয়ারি মাসের রবিবার পড়েছে। সেই কারণে এই চারটি দিন ছুটি থাকবে ব্যাংক। অন্যদিকে, ১৩ এবং ২৭ জানুয়ারি দোসরা এবং চতুর্থ শনিবার ব্যাংক ছুটি থাকবে। এছাড়াও অন্যান্য কয়েকটি দিনে ব্যাংক ছুটি থাকবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

১১ই জানুয়ারি আইজলে মিশনারী ডে পালিত হবে বলে থাকবে ছুটি। ১২ই জানুয়ারি কলকাতায় স্বামী বিবেকানন্দ জয়ন্তী পালিত হওয়ার জন্য কলকাতায় ব্যাংক ছুটি থাকবে। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে পঙ্গল এবং উত্তর ভারত ও পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি থাকার কারণে ব্যাংক ছুটি থাকবে ১৫ জানুয়ারি। চেন্নাইতে ১৬ই জানুয়ারি তিরুভাল্লুভার দিবস পালিত হওয়ার কারণে থাকবে ছুটি। ১৭ই জানুয়ারি চেন্নাই এবং চন্ডিগড়ে উঝাবার থিরুনাল পালিত হওয়ার কারণে ছুটি থাকবে। ২২ শে জানুয়ারি ইমফলে ইমোইনো ইরাতপ্পা পালিত হওয়ার কারণে থাকবে ছুটি। কলকাতায় ২৩ শে জানুয়ারি নেতাজি জয়ন্তী থাকার কারণে ছুটি থাকবে ব্যাংক। চেন্নাই কানপুর এবং লখনৌতে মোহাম্মদ হযরত আলীর জন্মদিন থাকার কারণে ২৫ শে জানুয়ারি ব্যাংক ছুটি থাকবে। অন্যদিকে সারা ভারতে ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হওয়ার কারণে ব্যাংক ছুটি থাকবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026