ফেব্রুয়ারির শেষ সপ্তাহ চলছে, আর ৩ দিন পরেই শুরু হবে মার্চ মাস। যদি এই মাসে ব্যাঙ্ক সম্পর্কিত কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে তবে এটি দ্রুত নিষ্পত্তি করুন নইলে বিপদে পরতে পারেন আপনিই। আরবিআই সম্প্রতি ২০২৪ সালের মার্চ মাসে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে? সেই তালিকা প্রকাশ করেছে।
শিবরাত্রি এবং হোলির উত্সবও এই মাসে আসে, যার কারণে জাতীয় ও আঞ্চলিক ছুটির দিন ছাড়াও উৎসবের দিনে ব্যাংকগুলি বন্ধ থাকবে। আসুন তাহলে আপনিও জেনে নিন কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১ মার্চ বসন্ত উৎসব পালিত হবে, যার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩ মার্চ রবিবার ছুটি থাকবে।
মহাশিবরাত্রির কারণে ৮ মার্চ বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৯ মার্চ অর্থাৎ মাসের দ্বিতীয় শনিবার ব্যাঙ্কগুলিতেও এই দিন ছুটি থাকবে।
১০ মার্চ রবিবার ছুটি
১৭ মার্চ রবিবারও ছুটি থাকবে
বিহার দিবস উপলক্ষে ২২ মার্চ ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৩ মার্চ অর্থাৎ মাসের চতুর্থ শনিবার ছুটি থাকবে।
২৪ মার্চ রবিবার ছুটি।
২৫, ২৬ এবং ২৭ মার্চ হোলি উদযাপিত হবে, যার কারণে টানা কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৯ মার্চ গুড ফ্রাইডে ছুটি।
৩১ মার্চ রবিবার ছুটি।
যদিও ইন্টারনেট ব্যাঙ্কিঙ্ক করতে পারবেন গ্রাহকরা। তবে মার্চ মাসে টানা ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…