নিউজ

Bank Holiday: জুলাই মাসে ১৫ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক, রইলো রাজ্য অনুযায়ী RBI প্রকাশিত ছুটির তালিকা

বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে।

জুন মাস শেষ হতে চলেছে এবং এখন কয়েকদিনের মধ্যেই নতুন জুলাই মাস শুরু হবে। পরবর্তী মাসে অর্থাৎ জুলাই ২০২৩-এ ব্যাঙ্কগুলির ১৫ টি ছুটি রয়েছে। এই ছুটির দিনগুলো মাথায় রেখে ব্যাঙ্ক শাখার কাজ করা যাবে। আপনাকেও যদি পরের মাসে ব্যাঙ্কে যেতে হয়, তবে প্রথমে অবশ্যই এই তালিকাটি আগে থাকতে দেখে নিন। জুলাই মাসের ১৫ টি ছুটির মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটির দিনগুলি অর্থাৎ ৬ টি সাপ্তাহিক ছুটি। এগুলো বাদে বাকি ৯ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক উৎসব ও বর্ষপূর্তির কারণে।

RBI ক্যালেন্ডার অনুসারে ব্যাঙ্ক ছুটির দিন:

  • ৫ জুলাই- বুধবার – গুরু হরগোবিন্দ সিং জয়ন্তী – J&K
  • ৬ জুলাই – বৃহস্পতিবার – MHIP দিবস – মিজোরাম
  • ৮ জুলাই – শনিবার – দ্বিতীয় শনিবার – সমস্ত রাজ্য
  • ১১ জুলাই – বৃহস্পতিবার – কের পূজা – ত্রিপুরা
  • ১৩ জুলাই – বৃহস্পতিবার – ভানু জয়ন্তী – সিকিম
  • ১৭ জুলাই- সোমবার – ইউ তিরোট সিং ডে – মেঘালয়
  • ২২ জুলাই – শনিবার – চতুর্থ শনিবার – সমস্ত রাজ্যে
  • ২৯ জুলাই – শনিবার – মহররম – প্রায় সমস্ত রাজ্যে
  • ৩১ জুলাই – সোমবার – শহীদ দিন – হরিয়ানা ও পাঞ্জাব

এই ৯ দিন উৎসবের কারণে ছুটির থাকার পর আরও ৬ দিন সাপ্তাহিক ছুটি থাকবে। তারমধ্যে রয়েছে ৪ টি রবিবার ও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার। প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন রাজ্যে ব্যাংক বন্ধ থাকলেও অনলাইনে ব্যাংকিং পরিষেবা চলবে। নেট ব্যাঙ্কিং এবং এটিএম থেকে সমস্ত ব্যাংকিং পরিষেবা ব্যবহার করা যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026